Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

উচ্চ আদালতের রায়ে প্রার্থিতা ফিরে পেল মুশফিক

  • Reporter Name
  • আপডেট টাইম : 10:54:16 pm, Sunday, 28 May 2023
  • 92 বার

নিজস্ব প্রতিবেদক,

উচ্চ আদালতে আপীল করে প্রার্থীতা ফিরে পেয়েছেন খুলনা সিটি কর্পোরেশ (কেসিসি) নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী এসএম শফিকুর রহমান মুশফিক।রোববার (২৮ মে) শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।প্রার্থীতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মেয়রপ্রার্থী মুশফিকের আইনজীবী এসএম মাহবুবুল ইসলাম। তিনি বলেন, প্রার্থীতা ফিরে পাওয়ার জন্য এসএম শফিকুর রহমানের পক্ষে রিট করা হয়েছিল। উচ্চ আদালত তার পক্ষে রায় দিয়েছেন। তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন। একইসঙ্গে তাকে প্রতীক বরাদ্দ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।স্বতন্ত্র মেয়রপ্রার্থী এসএম শফিকুর রহমান মুশফিক বলেন, গত বৃহস্পতিবার প্রার্থীতা ফিরে পেতে আমি উচ্চ আদালতে আপীল করেছিলাম। আজ রায় আমার পক্ষে এসেছে। প্রতীকের বিষয়ে তিনি বলেন, আমার পছন্দের প্রতীক ঘড়ি প্রতীক। তিনি ঘড়ি প্রতীক পাবেন বলে প্রত্যাশা করেছেন।এর আগে গত ১৮ মে ৩০০ ভোটারের সমর্থনকারীদের সমর্থনে তথ্য ভূল থাকায় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে মুশফিকের প্রার্থীতা বাতিল বলে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন। এরপর ২৩ মে আপিল শুনানিতে মনোনয়নপত্র অবৈধ ঘোষণার রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী। পরে উচ্চ আদালতের দারস্থ হন এসএম শফিকুর রহমান মুশফিক।উল্লেখ্য, এবারের সিটি নির্বাচনে ৫ জন মেয়র ,৩১টি ওয়ার্ডের ১৩৬ সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের ৩৯ প্রার্থী রয়েছেন। নগরীর ৩১ টি ওয়ার্ডে ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন ও পুরুষ ভোটার ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন। আগামী ১২ জুন দ্বিতীয় ধাপে খুলনা সিটি কর্পোরেশনে ভোট অনুষ্ঠিত হবে। ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ২৮৯টি কেন্দ্র ও ১ হাজার ৭৩২টি ভোটকক্ষের সামনে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

উচ্চ আদালতের রায়ে প্রার্থিতা ফিরে পেল মুশফিক

আপডেট টাইম : 10:54:16 pm, Sunday, 28 May 2023