Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুইদিন পর আমরা বাজেট দিতে যাচ্ছি। ২০০৬ সালে বাজেট ছিল মাত্র ৬১ হাজার কোটি টাকার। এখন আমাদের ৬ লাখ কোটি টাকার বাজেট। আগামী বাজেট (২০২৩-২৪) আমরা সাত লাখ কোটিতে নিয়ে যাচ্ছি।

আগামী বাজেট হবে সাত লাখ কোটি টাকার : প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:37:48 pm, Monday, 29 May 2023
  • 75 বার

নিজস্ব প্রতিবেদক,

সোমবার (২৯ মে) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৩’ উদযাপন এবং বিশ্ব শান্তিরক্ষায় শাহাদাৎ বরণকারী সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, আর্থসামাজিক উন্নয়নের সঙ্গে সঙ্গে আমাদের প্রতিটি বাহিনীর, প্রতিটি মানুষের জীবন মান এবং তাদের দায়িত্ব পালনের সব ধরনের সুযোগ[-সুবিধা আমরা সৃষ্টি করে দিচ্ছি। আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে চলবে। ২০০৮ সালের নির্বাচনের পর আজকে ২০২৩ সাল, সর্বত্র একটা শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজমান। গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকে মানুষের ভোটের অধিকার নিশ্চিত হয়েছে, ভাতের অধিকার নিশ্চিত হয়েছে এবং অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।সরকারপ্রধান বলেন, আমাদের অগ্রগতি স্থিতিশীল পরিবেশের জন্যই সম্ভব হয়েছে। একটা স্থিতিশীল, শান্তিপূর্ণ পরিবেশই পারে একটি দেশের উন্নয়নের ধারা গতিশীল করতে এবং উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে। আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। ২০২৬ সাল থেকে এটা বাস্তবায়ন করব। ২০৪১ সালের মধ্যে এই বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ।তিনি আরও বলেন, আমাদের প্রযুক্তি ব্যবহার, ডিজিটাল ডিভাইস ব্যবহার, আইসিটি ব্যবহারের মাধ্যমে সারা বাংলাদেশে ওয়াইফাই-এর কানেকশন দিতে পেরেছি। আমরা বিদ্যুৎ সরবরাহ করেছি ঘরে ঘরে। উন্নয়নের ধারা অব্যাহত রেখেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। আমরা স্মার্ট জনগোষ্ঠী গড়ে তুলব, আমরা স্মার্ট অর্থনীতি গড়ে তুলব, স্মার্ট সমাজ ব্যবস্থা গড়ে তুলব। আমাদের আর্থসামাজিক সব উন্নয়ন হবে স্মার্ট। আমরা শান্তিতে বিশ্বাস করি সংঘাতে নয়। বাংলাদেশ সবসময় শান্তিতে বিশ্বাস করে। এই শান্তি প্রতিষ্ঠার জন্য যা যা করণীয় বাংলাদেশ তা করব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুইদিন পর আমরা বাজেট দিতে যাচ্ছি। ২০০৬ সালে বাজেট ছিল মাত্র ৬১ হাজার কোটি টাকার। এখন আমাদের ৬ লাখ কোটি টাকার বাজেট। আগামী বাজেট (২০২৩-২৪) আমরা সাত লাখ কোটিতে নিয়ে যাচ্ছি।

আগামী বাজেট হবে সাত লাখ কোটি টাকার : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : 07:37:48 pm, Monday, 29 May 2023