বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে বিভিন্ন সময় হারানো ও চুরি হওয়া ৫০ টি মুঠোফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বুধবার (৩১ মে) দুপুরে বাগেরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে উদ্ধারকৃত মুঠোফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার কে এম আরিফুল হক। এসময় বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ রাসেলুর রহমান, ডিআই-১ পুলিশ পরিদর্শক বাবুল আক্তার, পুলিশ পরিদর্শক নিশি কান্তসহ মুঠোফোন মালিকগন উপস্থিত ছিলেন।
হারিয়ে ও চুরি যাওয়া মুঠোফোনের জন্য করা সাধারণ ডায়েরী সূত্রে এসব মুঠোফোন উদ্ধার করা হয়। দীর্ঘদিন পরে হলেও হারানো মুঠোফোন পেয়ে খুশি মালিকরা। জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ফোন ফিরে পাওয়া নাগরিকরা।
শরণখোলা উপজেলার বাসিন্দা তরিকুল ইসলাম বলেন, ফোন হারিয়ে যাওয়ার পরে, থানায় জিডি করেছিলাম। অনেক হয়, কোন খোজ খবর না থাকায় ভাবছিলাম আর কখনও ফোন খুজে পাব না। গতকাল রাতে পুলিশ অফিস থেকে ফোন দিয়ে জানানো হল, আমার মুঠোফোন উদ্ধার হয়েছে। ফোনটি পেয়ে খুব খুশি। আমেনা বেগম নামের এক নারী বলেন, জিডি করা থেকে শুরু করে, ফোন উদ্ধারের পরে আমার হাতে হস্তান্তর পর্যন্ত কোন প্রকার হয়রানি বা টাকা পয়সা খরচ হয়নি আমার। কাউকে দিয়ে সুপারিশও করানো লাগেনি। আমার ফোনটি উদ্ধার করে দেওয়ায় জেলা পুলিশকে ধন্যবাদ জানাই।
বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইলের জিডির সূত্র ধরে বিভিন্ন এলাকা থেকে তথ্য প্রযুক্তির ব্যবহারের মধ্য দিয়ে ৫০ টি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। এইসব মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হয়েছে। জেলা পুলিশের এ ধরনের উদ্যোগ অব্যহত থাকবে। তবে নিত্য প্রয়োজনীয় মূল্যবান মুঠোফোন ব্যবহারের ক্ষেত্রে মানুষদের আরও সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, অপরাধ দমন ও মানুষের সেবা দানের ক্ষেত্রে পুলিশের সক্ষমতা অনেকগুন বৃদ্ধি পেয়েছে। এর আগে একাধিকবার মুঠোফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হয়েছিল।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাটে চুরি ও হারিয়ে যাওয়া অর্ধশত মুঠোফোন উদ্ধার
-
Reporter Name - আপডেট টাইম : 07:32:49 pm, Wednesday, 31 May 2023
- 270 বার
Tag :
জনপ্রিয় সংবাদ




















