আমার ডেস্ক:আলোচিত চিত্রনায়িকা পরীমণির স্বামী ও এই সময়ের জনপ্রিয় চিত্রনায়কদের একজন শরিফুল রাজ আর ‘ন ডরাই’খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। দুজনেই তানিম রহমান অংশুর পরিচালনায় ‘ন ডরাই’ সিনেমায় অভিনয় করেন। কাজের সুবাদে তাদের মধ্যে সর্ম্পকটাও খুব ঘনিষ্ঠ। কিন্তু এত যে ঘনিষ্ঠ তা আগে জানা ছিল না! জানা গেছে, সোমবার (২৯ মে) দিবাগত মধ্যরাতে।শরিফুল রাজের ফেসবুক থেকে কিছু ছবি আর ভিডিও প্রকাশ হয়। যেখানে দেখা যায়, রাজধানীর কোনো একটি ব্রিজের ওপর মধ্যরাতে তারা বসে আছেন। যেখানে তাদের মধ্যে হওয়া কথোপকথন সংবাদ মাধ্যমে প্রকাশের যোগ্য না। আবার অন্য এক ভিডিওতে দেখা যায়, রাজ-সুনেরাহ দুজন বসে আছে কোনো একটি মদের বারে। আর দুজনেই মদ্যপ অবস্থায়। সঙ্গে আরও দুটি ভিডিওতে দেখা যায়, মধ্যরাতে কোনো একটি ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তারা। আর দুজনের কথাতেও স্পষ্ট যে তারা স্বাভাবিক ছিলেন না তখন।রাজের ফেসবুক থেকে ভিডিওটি প্রকাশের ১৭ মিনিটের মাথায় তা ডিলিট করা হয়। রাজ শুধু তার আর অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের ভিডিও-ই প্রকাশ করেননি। সঙ্গে প্রকাশ করেছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী তানজিন তিশারও দুটি ভিডিও। যা ধারণ করা হয়েছে কোনো একটি লিফটে।ডিলিট করার আগেই সেই ছবি ও ভিডিওগুলো নজরে আসে অনেকের। যা নিয়ে লেখা হয় নানা কথা। কারণ ভিডিওগুলোতে শোবিজের এই তিন তারকার মুখের কথাই ছিল কুরুচিপূর্ণ।মধ্যরাতে ভিডিওগুলো প্রকাশ্যে আসায় এ ঘটনায় এখনো অভিনেতা রাজ ও তিশা কিছু না বললেও কথা বলেছেন অভিনেত্রী সুনেরাহ। তাদের ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়ার পেছনে চিত্রনায়িকা পরীমণির হাত রয়েছে বলে আকার-ইঙ্গিতে দাবি করেছেন সুনেরাহ। তবে ঘণ্টাখানেক পর রাজের প্রোফাইল থেকে সেসব ছবি ও ভিডিও সরিয়ে ফেলা হয়েছে।এদিকে এ ঘটনায় সোমবার (২৯ মে) রাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন সুনেরাহ। রাত সোয়া ৩টার দিকে ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘রাজকে আমি ১০ বছরেরও বেশি সময় ধরে চিনি। সে আমার অনেক ভালো বন্ধু ছিল।’তিনি আরও বলেন, ‘তবে তার বিয়ের পর থেকে প্রায় যোগাযোগ ছিল না আমাদের। সেদিন একটি ডাবিং স্টুডিওতে দেখা হলো আমাদের। আমরা একসঙ্গে ছবি তুললাম। আমি জানি না, পুরনো বন্ধুর সঙ্গে একটি ছবি তোলা এমন কী অপরাধের বিষয়। তার স্ত্রী (পরীমণি) কোনো কারণ ছাড়াই পাগলপ্রায় এটা নিয়ে।’এদিকে, রাজ-পরীমণির সংসারজীবন ভালো যাচ্ছে না- এমন গুঞ্জন চলছে শোবিজ পাড়ায়। বিচ্ছেদের পথেই হাঁটছেন তারা। রাজের ফেসবুক থেকে এমন ভিডিও প্রকাশের পর সেই ‘বিচ্ছেদ’ গুঞ্জনের পালে যেন নতুন করে জোর হাওয়া বইতে শুরু করেছে। এখন সব কিছুই প্রকাশ্যে আসার অপেক্ষায় মাত্র!
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
তানজিন তিশা ও রাজ-সুনেরাহ’র গোপন ভিডিও ফাঁস, পরীর সংসারে বিচ্ছেদের সুর
-
Reporter Name - আপডেট টাইম : 07:52:37 pm, Wednesday, 31 May 2023
- 509 বার
Tag :
জনপ্রিয় সংবাদ



















