Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে আ,লীগ নেতা পা ভেঙ্গে দিল প্রতিপক্ষরা

  • Reporter Name
  • আপডেট টাইম : 11:34:35 pm, Friday, 2 June 2023
  • 84 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জে জোহর আলী খাঁ (৭০) নামের এক আওয়ামী লীগ নেতার হাত-পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষ। শুক্রবার (০২ মে) দুপুরে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় প্রতিপক্ষরা তাঁর পথ রোধ করে আটকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্বজনরা বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করেছেন।
জোহর আলী খাঁ মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের কিসমতপুর এলাকার বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
আহত জোহর আলীল ছেলে হোগলাপাশা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. আল আমিন খাঁ বলেন, জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম ফরিদের লোকজন আমার বাবার উপর আক্রমন করে। তারা লোহার পাইপ ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আমার বাবার বাম হাত ও দুই পা ভেঙে রক্তাক্ত জখম করে রাস্তায় ফেলে চলে যায়। পরে খবর পেয়ে আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।আল আমিন আরও বলেন, আমরা আওয়ামী লীগ পরিবার। স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা দলের পক্ষে নৌকার হয়ে কাজ করি। এখানে চেয়ারম্যান হয়েছে বিদ্রহী প্রার্থী। সেই থেকে চেয়ারম্যানের লোকজন আমাদের উপর নানা ভাবে অত্যাচার নির্যাতন চালিয়ে আসছে। একটি মামলায় চেয়ারম্যানের লোকদের বিরুদ্ধে আদালতে স্বাক্ষীয় দিয়ে। সেই জেরে চেয়ারম্যান তার লোক দিয়ে আমার বাবার উপর হামলা করেছে।

তবে অভিযোগ অস্বীকার করে হোগলাপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. ফরিদুল ইসলাম ফরিদ বলেন, ‘সে এলাকার চিহ্নিত চোর। কিছু দিন আগে ওই এলাকায় একটি মারামারি হইছিল। আমার মেম্বর (ইউপি সদস্য) কামরুজ্জামান টুকুকে মারধার করেছিল এই ব্যক্তি এবং কয়েক জন। এই নিয়ে নাকি একটা গন্ডোগোল হইছে শুনছি। আমি তো এলাকাতেই নেই, ঢাকায় আসছি। আমার বিষয়ে অপপ্রচার চালাচ্ছে।’জানতে চাইলে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালে চিকিৎসাধীন জোহর কাছে গিয়ে পুলিশ খোঁজ খবর নিচ্ছে। ঘটনার সাথে জড়িতের সনাক্ত করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে আ,লীগ নেতা পা ভেঙ্গে দিল প্রতিপক্ষরা

আপডেট টাইম : 11:34:35 pm, Friday, 2 June 2023