বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে বাস টার্মিনাল এলাকায় যাত্রি , শ্রমিক ও সাধারন পথচারিদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। শনিবার (৩ জুন) দুপুরে বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের নির্দেশনায় বাগেরহাট আন্তঃ জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর তালুকদার আব্দুল বাকীর তত্ত¦াবধায়নে ও বাবু মনির পরিচালনায় বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়।৬নং ওয়ার্ড কাউন্সিলর তালুকদার আব্দুল বাকী জানান, বাগেরহাটে তীব্র তাপদাহের কারনে পথচারি, শ্রমিক ও যাত্রী সাধারন যাতে অসুস্থ হয়ে না পড়ে সে জন্য বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের নির্দেশনায় বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হচ্ছে।চল্লিশ বছরের রিক্সা চালক তোতা মিয়া বলেন, এই তীব্র তাপদাহে বিশুদ্ধ খাবার পানির সাথে স্যালাইন, আমাদের মত খেটে খাওয়া মানুষের কাছে যেন অমৃত।তালুকদার পবিবহনে খুলনা গামী যাত্রী মোর্শেদা আক্তার বলেন, তীব্র তাপদাহে এমপি সাহেব নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ নিয়েছেন। আমি এ উদ্যোগকে স্বাগত জানাই। তবে এটা চলমান থাকলে খেটে খাওয়া সাধারন মানুষ উপকৃত হবে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাটে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ
-
Reporter Name - আপডেট টাইম : 07:36:49 pm, Saturday, 3 June 2023
- 157 বার
Tag :
জনপ্রিয় সংবাদ




















