Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

রামপালে হত্যাচেষ্টার অপরাধে পিতাপুত্র আটক মামলা দায়ের

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:59:40 pm, Saturday, 3 June 2023
  • 332 বার

রামপাল ,বাগেরহাট,সংবাদদাতা

রামপালে হত্যাচেষ্টার মামলার পিতা ও পুত্রকে রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত দুই আসামীকে বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে। মামলা টি করেন ভিকটিম আব্দুল মান্নানের স্ত্রী পাপিয়া বেগম। আসামীরা হলেন, উপজেলার গৌরম্ভা গ্রামের হোসেন আলী আকুন্জীর পুত্র ও গৌরম্ভা ইউপি সদস্য আবু মুসা আকুন্জী (৩৮) ও তার ভাই বাবু্ল আকুন্জী (৪৫), মৃত্যু রায়হান আকুন্জীর পুত্র হোসেন আলী (৭০)। এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার গৌরম্ভা গ্রামের ভিকটিম আব্দুল মান্নানের সাথে একই গ্রামের মৃত রায়হান আকুন্জীর পুত্র হোসেন আলী ও তার দুই পুত্র বাবু্ল আকুন্জী এবং ইউপি সদস্য আবু মুসা আকুন্জীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে গত ১৫ মে ভোর ৬ টায় গৌরম্ভা গ্রামের আ. মান্নান পার্শবর্তী গৌরম্ভা বাজারে ঘুরতে যান। বাজারের মোশারেফের মাছের আড়তের সামনে রাস্তায় ফেলে অভিযুক্তরা দা, হাতুড়ী ও বরফ ভাঙ্গা মুগুর দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। আহত মান্নানকে প্রথমে খুলনা সদর হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমের সাথে কথা হলে তিনি জানান, মামলা দায়েরের সাথে সাথে হোসেন আলী ও তার পুত্র বাবু্ল আকুন্জীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামীকে ধরার চেষ্টা চলছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

রামপালে হত্যাচেষ্টার অপরাধে পিতাপুত্র আটক মামলা দায়ের

আপডেট টাইম : 07:59:40 pm, Saturday, 3 June 2023