Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

মোংলায় মানববন্ধনে বক্তারা শান্তি সম্প্রীতি বজায় রাখতে রাজনৈতিক নেতৃবৃন্দ’র দায়িত্বশীল আচরণ চাই

  • Reporter Name
  • আপডেট টাইম : 08:01:50 pm, Saturday, 3 June 2023
  • 148 বার

স্টাফ রিপোর্টার, মোংলা

শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখতে রাজনৈতিক নেতৃবৃন্দ’র দায়িত্বশীল আচরণ চাই। যারা গণতান্ত্রিক মূল্যবোধ তথা সমতা, ন্যায্যতা, বৈচিত্র্যময়তা ও মর্যাদায় বিশ্বাসী তারা সংঘাত চায় না। যার যার এলাকায় শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখতে হবে। এজন্য স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে আরো দায়িত্বশীল হতে হবে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে হবে। শনিবার সকালে মোংলার রিমঝিম চত্বরে পিস্ ফ্যাসিলেটেটর গ্রুপের (পিএফজি) আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।সকাল ১০টায় মানববন্ধনে সভাপতিত্ব করেন পিস্ ফ্যাসিলেটেটর গ্রুফ পিএফজি মোংলার সমন্বয়কারী ও সুজন’র (সুশানের জন্য নাগরিক) সম্পাদক মোঃ নূর আলম শেখ। মানববন্ধনে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, বিএনপি নেতা শেখ শাকির হোসেন, জাতীয় পার্টির নেতা এরশাদুজ্জামান সেলিম, সিপিবি নেতা কমরেড নাজমুল হক, ওয়ার্কার্স পার্টির নেতা মোঃ হারুন গাজী, জাসদ নেতা হাবিব মাষ্টার, নারী নেত্রী কমলা সরকার, ইয়ুথ পিস্ এম্বাসেডর সাংবাদিক শেখ রাসেল, ইয়ুথ পিস্ এম্বাসেডর ছাত্রলীগ নেতা শিকদার ইয়াসিন আরাফাত, ইয়ুথ পিস্ এম্বাসেডর সুষ্মিতা মন্ডল, ইয়ুথ পিস্ এম্বাসেডর ছাত্রদল নেতা মোঃ নাসির হোসেন ও ইয়ুথ পিস্ এম্বাসেডর ছাত্র ইউনিয়ন নেতা মেহেদী হাসান বাবু।মানববন্ধনে বক্তারা আরে বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের শত্রুরা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা হাসিল করতে চায়। মানুষের জীবন-জীবিকাকে হুমকির মধ্যে ফেলে ও শান্তি-সম্প্রীতি বিনষ্ট করে আর যাই হোক গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। পরমত সহিষ্ণুতা, বাক স্বাধীনতা, জনগণের সম্মতির শাসন ব্যবস্থা, গণমাধ্যমের স্বাধীনতা ইত্যাদি গণতন্ত্র সফলতার অন্যতম শর্তাবলী। বিদ্যমান রাজনৈতিক সংকট সমাধানে বিদেশী হস্তক্ষেপ নয় রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা চাই। উন্নয়নের রোল মডেলের পাশাপাশি গণতন্ত্রেরও রোল মডেল হতে পারে বাংলাদেশ। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, ইয়ুথ লিডার, নারীনেত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েকশো মানুষ অংশগ্রহণ করেন।মানববন্ধনের আগে একই দাবীতে মোংলা রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন অফিসে পিএফজি’র আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিস্ ফ্যাসিলেটেটর গ্রুপ মোংলার সমন্বয়কারী মোঃ নূর আলম শেখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

মোংলায় মানববন্ধনে বক্তারা শান্তি সম্প্রীতি বজায় রাখতে রাজনৈতিক নেতৃবৃন্দ’র দায়িত্বশীল আচরণ চাই

আপডেট টাইম : 08:01:50 pm, Saturday, 3 June 2023