বাগেরহাট,সংবাদদাতা
রামপালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে, শনিবার সকাল ৮ টায় উপজেলার উজলকুড় গ্রামে। আহতরা হলেন, আ. মজিদ (৫৫), আ. ওহিদ (৪৮), আ. মতিন শেখ (৪৫), মো. আনিস শেখ (৪০) ও মো. সালাউদ্দীন শেখ (৩৫)। এ ঘটনায় আহত ভিকটিম আ. মজিদের পুত্র আ. সবুর শনিবার রাতে রামপাল থানায় একটি মামলা দায়ের করেছেন। রামপাল থানা পু্লিশ তাৎকক্ষণিক অভিযান চালিয়ে উজলকুড় গ্রামের ইনসান শেখের পুত্র আয়ুব আলী ও রণসেন গ্রামের আহম্মদ আলির পুত্র আনোয়ার শেখকে গ্রেফতার করেছে। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, মারপিটের ঘটনায় মামলা দায়ের হয়েছে। অন্য আসামিদের ধরার জোর চেষ্টা চলছে।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















