নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। সোমবার (০৫ জুন) সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে র্যালীটি পুনরায় অডিটরিয়ামের সামনে এসে শেষ হয়।
পরে পরিবেশ অধিদপ্তর, বাগেরহাট জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফুল ইসলাম। এসময়, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহমুদ হাসান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. ভূঁইয়া হেমায়েত উদ্দিন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাবেক সভাপতিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।অন্যদিকে দিবসটি উপলক্ষে পরিবেশ দূষণ ও পরিমিত ভোগ বিষয়ক ক্যাম্পেইন করেছে একটিভিস্টা বাগেরহাট। বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় বাগেরহাট সদর উপজেলা পরিষদ চত্বর থেকে এই ক্যাম্পেইন শুরু করা হয়
ক্যাম্পেইন উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন। এসময়, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজগর আলী, বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঞ্জুরুল হাসান মিলন, অ্যাকশন এইড বাংলাদেশের প্রতিনিধি কাজী হালিমাতুস সাদিয়া, এফোরটি প্রকল্পের সমন্বয়কারী খন্দকার মুশফিকুল ইসলামসহ ইয়ুথ গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।এদিন শতাধিক যুব একটিভিস্ট পিকাপ ভ্যানে করে বাগেরহাটের বিভিন্ন স্থানে পরিবেশ রক্ষায় করনীয় সম্পর্কে মাইকিং করেন। এছাড়া গাছ লাগাই-পরিবেশ বাঁচাইসহ বিভিন্ন ¯েøাগান লেখা লিফলেট বিতরণ করেন। পরিমিত ভোগের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করেন সাধারণ জনগণকে।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
বিশ্ব পরিবেশ দিবসে বাগেরহাটে র্যালী ও আলোচনা সভা
-
Reporter Name - আপডেট টাইম : 07:37:18 pm, Monday, 5 June 2023
- 131 বার
Tag :
জনপ্রিয় সংবাদ










