বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের সদরে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (৬ জুন) দুপুরে বাগেরহাট সদর উপজেলার সোনাতলাস্থ যায়যায়দিন পত্রিকার কার্যালয়ে ১৮তম এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে দিনটি উদ্যাপন করা হয়। যায়যায়দিনের বাগেরহাট সদর উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা। আলোচনা সভায় বক্তৃতা করেন সাংবাদিক এস এম রাজ, সেকেন্দার মোড়ল, আরিফ ঢালী, শেখ আসাদুজ্জামান সোবহান । এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মকর্তা মো: সাকির হোসেন,মো: শফিইল্লাহ,মো: আমরান আলী, মেঘনা মাল্টি পার পাসের অফিস ষ্টাফ মো: নাদিম হোসেন, শেখ তুহিন, মো: বাদল হোসেন প্রশূখ।
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
Reporter Name 









