Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

মোংলায় গুড়ি গুড়ি বৃষ্টিতেও মিলছেনা স্বস্তি

  • Reporter Name
  • আপডেট টাইম : 11:46:47 pm, Thursday, 8 June 2023
  • 125 বার

স্টাফ রিপোর্টার, মোংলা

ভোর থেকে আকাশ মেঘে ঢাকা, সেই সাথে গুড়ি গুড়ি গুড়ি বৃষ্টি হলেও মোংলাসহ উপকূলে কমেনি গরম। বরং মেঘলা আকাশে অসহ্য ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। আকাশে সূর্যের দেখা না মিললেও গরমের অস্বস্থিতে থেকে রেহাই পাচ্ছেনা জনসাধারণ।বৃহস্পতিবার (৮ জুন) ভোর থেকে আকাশ মেঘাচ্ছন্নতার পাশাপাশি হচ্ছে গুড়ি বৃষ্টি। কিন্তু বাতাস না থাকায় গুমোট গরম আরও যেন বেড়েছে। পৌর শহরের রিজেকশনগলির দিনমজুর আমির হোসেন, বাগেরহাট জেটির ইট-বালুর শ্রমিক আনসার উদ্দিন ও মামার ঘাটের ঘাট শ্রমিক মোঃ সোলেমান ও মোঃ খলিল বলেন, ভোর থেকে আকাশ মেঘলা, গুড়ি বৃষ্টিও হচ্ছে, কিন্ত গরম কমছেনা। গুমোট ও ভ্যাপসা গরমে ঘামে শরীর ভিজে যাচ্ছে, বাতাসও নেই। কাজ করতে খুব কষ্ট হচ্ছে আমাদের। ঝুম বৃষ্টি না হওয়া পর্যন্ত এ গরম কমবেনা বলেও শংকা তাদের।বুধবার বিকেলে মোংলা সমুদ্র বন্দরে আবহাওয়া অফিসের জারি করা তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বৃহস্পতিবারও বলবৎ রয়েছে। তবে সতর্ক সংকেত আরও বাড়ার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো: হাফিজুর রহমান বলেন, মোংলাসহ উপকূলীয় এলাকায় আপতত যে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে তা অব্যাহত থাকবে। আগামী ২৪ ঘন্টায় এ বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, তাতে আস্তে আস্তে গরম কমে আসবে বলে জানান তিনি।এদিকে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীন মেঘমালা তৈরি অব্যাহত থাকায় উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশংকায় মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছেন আবহাওয়া অফিস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোংলায় গুড়ি গুড়ি বৃষ্টিতেও মিলছেনা স্বস্তি

আপডেট টাইম : 11:46:47 pm, Thursday, 8 June 2023