Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৮ জেলে আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : 08:03:42 pm, Friday, 9 June 2023
  • 279 বার

বাগেরহাট প্রতিনিধি,

সুন্দরবনে সকল প্রকার বনজীবি ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তা অমান্য করে মাছ ধরার সময় ১৮ জেলেকে আটক করেছে বনবিভাগ। এ সময় মাছ ধরার কাজে ব্যবহৃত ৭টি ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করা হয়। বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের সরারখাল ও চান্দেশ্বর টহল ফাঁড়ির কাতলেশ্বর খাল থেকে নৌকাসহ এসব জেলেদের আটক করা হয়। আটক জেলেদের নাম এখনো জানা যায়নি। তবে এদের বাড়ি পাথরঘাটা উপজেলায় বলে জানিয়েছে বনবিভাগ।বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. মাহাবুব হাসান জানান, সুন্দরবনের চরখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ মজুমদারের নেতৃত্বে স্মার্ট প্রেট্রোলিং দলের বনরক্ষীরা নিয়মিত টহলকালে বনের সরারখাল ও কাতলেশ্বর খাল থেকে ৭টি নৌকাসহ ১৮ জেলেকে আটক করেন। সুন্দরবনের মৎস্য প্রজাতির প্রজননের জন্য দুই মাসের নিষেধাজ্ঞা চলছে। এই নিষেধাজ্ঞার মধ্যে অসাধু জেলেরা প্রবেশ করেন বনে।তিনি আরও জানান, দুর্গম সুন্দরবনে মোবাইল নেটওয়ার্ক স্বাভাকি না থাকায় আটক জেলেদের নামসহ বিস্তারিত পরিচয় জানা যায়নি। এদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে।উল্ল্যেখ্য, গত ১ জুন থেকে সুন্দরবনের জীব বৈচিত্র্য বৃদ্ধিতে ৩ মাসের নিষেধাজ্ঞা জারি করে বনবিভাগ। বনবিভাগ আরও জানিয়েছে এই নিষেধাজ্ঞা সফল করতে সুন্দরবনে টহল জেরাদার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৮ জেলে আটক

আপডেট টাইম : 08:03:42 pm, Friday, 9 June 2023