Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে কৃষকের পান বরজ পুড়িয়ে দিলো মাদকসেবীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : 08:05:45 pm, Friday, 9 June 2023
  • 169 বার

বাগেরহাট প্রতিনিধি,

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার পল্লীতে সংঘবদ্ধ মাদকসেবীরা এক কৃষক পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন পান বরজ পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মণিজিলা গ্রামে বৃহস্পতিবার (৯ জুন) রাতের যেকোনো সময় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ ওই পান বরজ মালিক মণিজিলা গ্রামের কৃষ্ণ খাঁ ও স্থানীয়রা জানায়, কৃষক কৃষ্ণ খাঁ ওই পান বরজ থেকে উপার্জিত অর্থে তার ৬ সদস্যের পরিবারের আহার জোগায়। অথচ ওই নির্জন পানের বরজ এলাকায় মাদক সেবীরা নিয়মিত মাদকসেবন করে। এতে বাধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে মাদকসেবীরা রাতে পানের বরজে আগুন ধরিয়ে দেয়।ক্ষতিগ্রস্ত কৃষ্ণ খাঁ আরো বলেন, আমার সাথে কারো কোন ধরনের শত্রুতা নাই। এবার আমার সর্বস্ব পুড়িয়ে দিয়েছে। আমার পরিবারের সদস্যদের নিয়ে এখন কি খেয়ে বেঁচে থাকবো? আমি আইনের আশ্রয় নিবো।স্থানীয় গ্রাম পুলিশ গোলক চন্দ্র সমাদ্দার জানান, ওই এলাকায় সংঘবদ্ধ ৬/৭ জন আড্ডা দেয়াসহ মাদকসেবন করে। ঘটনার রাতে ওই মাদকসেবীদের ধরার চেষ্টা করায় আড্ডা ভেঙে পালিয়ে যায় তারা। এরপর ওই রাতেই আগুন ধরিয়ে ভষ্মীভূত করে পান বরজ। এতে পরিবারটির স্বপ্ন পুড়ে গেছে, আয়ের উৎস শেষ হয়ে গেছে। এ জঘন্য ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি।মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, ঘটনাটি তিনি জানতে পেরেছেন কিন্তু এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে কৃষকের পান বরজ পুড়িয়ে দিলো মাদকসেবীরা

আপডেট টাইম : 08:05:45 pm, Friday, 9 June 2023