Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

মোংলা কাস্টগার্ড পশ্চিম জোন’র অভিযানে গাঁজা জব্দ

  • Reporter Name
  • আপডেট টাইম : 10:52:40 pm, Friday, 9 June 2023
  • 121 বার

স্টাফ রিপোর্টার, মোংলা

গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম সুন্দরবন সংলগ্ন শ্যামনগরের শৈলখালি এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি ৯৫০ গ্রাম গাঁজা জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। তবে এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।৯ জুন শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এইচ.এম এম হারুন অর রশীদ।তিনি বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্ত বিসিজি স্টেশন কৈখালীর একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে ৯ জুন শুক্রবার সকাল ৬টায় শ্যামনগরের হিঙ্গলহগঞ্জ নদীর পূর্ব পাশে একটি অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালীন সময় নদীর পাড়ে দুইজন ব্যক্তির চলাফেরা সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা ওই দুই ব্যক্তিকে থামার সংকেত দেয়। এসময় কোস্টগার্ডের ডাকে সাড়া না দেয়ার কারনে কোস্টগার্ডের অপারেশন দল তাদের ধাওয়া করতে শুরু করলে দুজনেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা ওই স্থানে তল্লাশী চালিয়ে ঝোঁপের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১টি বাজারের ব্যাগে পলি দিয়ে মোড়ানো ৪ কেজি ৯৫০ গ্রাম গাঁজা জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত গাঁজা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তরের করা হয়।কোস্টগার্ড কর্মকর্তা এইচ.এম.এম হারুন অর রশীদ আরো বলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে বিভিন্ন মেডিকেল ক্যাম্পেইন এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও বন্যপ্রাণী রক্ষা পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমন, মাদক নিয়ন্ত্রন ও জননিরাপত্তায় পাশাপাশি উপকূলীয় নদী ও সমুদ্র এলাকায় যে কোন ধরনের উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

মোংলা কাস্টগার্ড পশ্চিম জোন’র অভিযানে গাঁজা জব্দ

আপডেট টাইম : 10:52:40 pm, Friday, 9 June 2023