বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে মাদকাসক্ত এক যুবকের ছুরিকাঘাতে মোঃ রফিক খান(৪০) নামের এক
অটো চালক নিহত হয়েছেন। ওই যুবকের এলোপাথাড়ি ছুরিকাঘাতে আহত
হয়েছেন আরও ৪ জন। রবিবার (১১ জুন) বিকেল ৩ টায় চিতলমারী উপজেলা সদরের স্টিলব্রিজ সংলগ্ন চৌরাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার পরপরই ওই
এলাকা থেকে ছুরিকাঘাতকারী মাদকাসক্ত সম্রাট শেখ (২২)কে গ্রেপ্তার করেছে
পুলিশ। ছুরিকাঘাতকারী সম্রাট শেখ চিতলমারী উপজেলার আড়ুয়াবর্নী গ্রামের
আকরাম শেখের ছেলে।নিহত মোঃ রফিক খান একই উপজেলার পাটরপাড়া গ্রামের গাউস খানের ছেলে। সেপেশায় একজন অটো চালক। আহতরা হলেন, আড়ুয়াবর্নি চরপাড়া এলাকার মতিয়াররহমান শেখের ছেলে রায়হান শেখ(২৭), পাটরপাড়া এলাকার আলমগীরের ছেলেতানভির(২৪), হিজলা এলাকার কবির মোল্লার ছেলে আবু সাঈদ(২৪) এবং কচুয়াউপজেলার ধোপাখালি, আমিনুর রহমান (২৫)। এদের মধ্যে অবস্থা গুরুত্বর হওয়ায় রায়হানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদেরচিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রতক্ষদর্শী নাজমুল মোল্লা বলেন, হঠাৎ করেই দেখি স¤্রাট দৌড়ে এসে যাকে
সামনে পাচ্ছে তাকে ছুরি মারছে। সাথে আজে বাজে কথা বলছে। ভয়ে কেউ
স¤্রাটের কাছে যাচ্ছিল না। একপর্যায়ে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ
এসে সম্রাটকে গ্রেপ্তার করে। এর মধ্যেই স¤্রাটের ছুরিকাঘাতে ৫জন আহত হয়ে
যায়। পরে আহতদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, ঘটনাস্থল থেকে
ছুরিকাঘাতকারী সম্রাট শেখকে গ্রেপ্তার করা হয়েছে। কি কারণে সে
ছুরিকাঘাত করেছে, তা জানার চেষ্টা চলছে। এর সাথে অন্য কোন বিষয় রয়েছে কি
না, তার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
বাগেরহাটে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে অটোচালক নিহত, আহত ৪
-
Reporter Name - আপডেট টাইম : 07:16:38 pm, Sunday, 11 June 2023
- 80 বার
Tag :
জনপ্রিয় সংবাদ










