বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রাজু এন্টারপ্রাইজ দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগে অনিক স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ইয়ং মাসুদ স্মৃতি সংঘকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলার প্রথমার্ধে মাসুদ স্মৃতি সংসদ ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯৭ রান করে। দলের পক্ষে অয়ন ৪২ রান করে। বিপক্ষ অনিক স্পোর্টিং ক্লাবের রাহাত ৩ উইকেট নেয়। দ্বিতীয়ার্ধে অনিক স্পোটিং ক্লাব খেলতে নেমে ১৬.৫ ওভারে দুই উইকেটে ৯৮ রান করে বিজয় অর্জন করে। বিজয়ী দলের শফিকুল ৫৮ রান করে ফাইনাল খেলার ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার পায়। ১৬ টি উইকেট নিয়ে লীগের সেরা বোলারের পুরস্কার পায় ইয়ং মাসুদ স্মৃতি সংসদের প্রত্যয়। ২০২ রান করে লীগের সেরা ব্যাটসম্যান হয়েছে ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের বাঁধন। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি,, বিজয়ীদের মধ্যে পুরস্কারের ট্রফি তুলে দেন।
বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যানের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি খন্দকার আছিফ উদ্দিন রাখি,অতিরিক্ত সাধারণ সম্পাদক অমিত রায়, কোষাধ্যক্ষ সৈয়দ আলতাফ হোসেন টিপু। এ বছর দ্বিতীয় ক্রিকেট লীগে জেলার ২৬ টি দল অংশগ্রহণ করেছিল।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
বাগেরহাট দ্বিতীয় ক্রিকেট লীগে অনিক স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন
-
Reporter Name - আপডেট টাইম : 08:01:29 pm, Thursday, 15 June 2023
- 144 বার
Tag :
জনপ্রিয় সংবাদ



















