Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

মোংলায় গভীর রাতে বসত ঘরে আগুন, অগ্নিদগ্ধ ৪জনই খুলনা মেডিকেলে ভর্তি

  • Reporter Name
  • আপডেট টাইম : 12:43:08 am, Sunday, 18 June 2023
  • 102 বার

স্টাফ রিপোর্টার, মোংলা

মোংলায় গভীররাতে বসতঘরে আগুন লেগে ঘুমন্ত স্বামী-স্ত্রীসহ তাদের দুই শিশু সন্তান অগ্নিদগ্ধ হয়েছেন। শুক্রবার দিবাগর গভীর রাতে উপজেলার চিলা ইউনিয়নের দক্ষিণ হলদিবুনিয়া গ্রামের বাসিন্দা মোঃ জয়নাল খাঁনের বসত বাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।অগ্নি দগ্ধরা হলেন দক্ষিণ হলদিবুনিয়া গ্রামের বাসিন্দা জয়নাল খাঁন (৩৮), তার স্ত্রী কাকলী বেগম (২৮), ছেলে জিহাদুল ইসলাম (৩) ও মেয়ে বৃষ্টি আক্তার (১৮)। দগ্ধদের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর গুরুতর অবস্থায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।স্থানীয় ইউপি সদস্য জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে হঠাৎ বৈদ্যুতিক শট সার্কিট থেকে লাগা আগুনে দগ্ধদের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তারা আগুন নিয়ন্ত্রণে এনে দগ্ধ স্বামী-স্ত্রীসহ তাদের সন্তানদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে খুলনা মেডিকেলে পাঠান। অগ্নিকান্ডের ঘটনায় বসত ঘর পুড়ে প্রায় ২০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।এদিকে অগ্নিকাণ্ডের এ ঘটনায় ফায়ার সার্ভিসে ফোন করা হলেও কেউ ঘটনাস্থলে যাননি বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।তবে মোংলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্তব্যরত ডিউটিম্যান জাহিদ হাসান বলেন, আগুন লাগার খবর পেয়ে রাত ৩টা ১৫মিনিটে আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হই। কিন্তু তার আগেই আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে বলে পথিমধ্যে এমন ফোন পেয়ে আমরা ফিরে আসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

মোংলায় গভীর রাতে বসত ঘরে আগুন, অগ্নিদগ্ধ ৪জনই খুলনা মেডিকেলে ভর্তি

আপডেট টাইম : 12:43:08 am, Sunday, 18 June 2023