Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে মাদক মামলায় মামা-ভাগ্নির যাবজ্জীবন

  • Reporter Name
  • আপডেট টাইম : 09:56:51 pm, Tuesday, 20 June 2023
  • 90 বার

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে হেরোইন সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে আজিম শেখ (৫০) ও মোরশেদা বেগম (৩৭) নামে দুই কারবারিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২০ জুন) দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু সাইদ এ রায় দেন। রায় ঘোষণার সময় আজিম শেখ আদালতে উপস্থিত ছিলেন।
দ-াদেশপ্রাপ্ত আজিম শেখ ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকার মৃত আব্দুল জব্বার শেখের ছেলে এবং মোরশেদা বেগম একই এলাকার মো. রুবেল আকনের স্ত্রী। মোরশেদা বেগম আজিম শেখের বোনের মেয়ে। দুইজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর আগে আরও একটি মাদক মামলায় আজিম শেখের যাবজ্জীবন কারাদ- হয়েছিল।মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৫ জানুয়ারি খুলনা থেকে কাটাখালীগামী একটি টেম্পু থেকে আজিম শেখ ও মোরশেদা বেগমকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তখন আজিমের লুঙ্গিতে গুঁজে রাখা ৫০ গ্রাম এবং মোরশেদার জুতার মধ্য থেকে ৫০ গ্রোম মোট একশ গ্রাম হেরোইন জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। একই দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মোংলা উপ-পরিদর্শক মো. মজিবুর রহমান বাদী হয়ে আটক দুইজনকে আসামি করে ফকিরহাট থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণের পরে আদালত এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সীতা রানী দেবনাথ বলেন, দ-াদেশপ্রাপ্ত দুইজনই চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। মাদক কারবারির বিরুদ্ধে আদালতের এ রায় মাদক ব্যবসা বন্ধের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে জানান তিনি। এ মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মিহির কুমার দেবনাথ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে মাদক মামলায় মামা-ভাগ্নির যাবজ্জীবন

আপডেট টাইম : 09:56:51 pm, Tuesday, 20 June 2023