Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

সুন্দরবন থেকে দুই বনদস্যু গ্রেপ্তার আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : 10:07:34 pm, Tuesday, 20 June 2023
  • 71 বার

বাগেরহাট অফিস
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের অভিযান চালিয়ে দুই বনদস্যুকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যমতে সুন্দরবনের অভ্যন্তর অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। সোমবার (১৯ জুন) গভীর রাতে সুন্দরবনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। আটকৃত বনদস্যরা হচ্ছেন, জেলার শরণখোলা উপজেলার জয়নাল সরদারের ছেলে ইসমাইল হোসেন (৩৫) ও একই এলাকার আশরাফ আলী মুন্সির ছেলে রেজাউল মুন্সী (৩২)। মঙ্গলবার (২০ জুন) বিকেলে বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানান পুলিশ সুপার কে,এম আরিফুল হক।তিনি জানান, দস্যুমুক্ত সুন্দরবনে কিছু বনদস্যু বাহিনী নতুন করে তৎপরতা শুরু করে। সম্প্রতি সুন্দরবন সংলগ্ন এলাকায় থেকে বনদস্য বাহিনী জেলে অপহরণ করে মুক্তিপন দাবী করে। এরপর থেকে পুলিশ সুন্দরবন সংলগ্ন এলাকায় নজরদারি বৃদ্ধি করে। এরই পরিপ্রেক্ষিতে গতকাল গভীর রাতে সুন্দরবন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুই বনদস্যুকে আটক করে পুলিশ। এসময় তাদের দেওয়া তথ্য অনুযায়ী সুন্দরবনের শরণখোলা রেঞ্জের পাথুরিয়া নদীর পূর্বপাড়ে গভীর বন থেকে তিনটি একনালা বন্দুক, ১০ রাউন্ড গুলি, দুটি দা, ১টি হাতুড়ি, বাজি ফুটানোর যন্ত্র ও একটি ছাতা উদ্ধার করা হয়। এ ঘটনায় শরণখোলা থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত বনদস্যুদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে পুলিশের এ অভিযান অভ্যাহত থাকবে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

সুন্দরবন থেকে দুই বনদস্যু গ্রেপ্তার আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

আপডেট টাইম : 10:07:34 pm, Tuesday, 20 June 2023