Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত 

বাগেরহাটে ঈদের প্রধান জামাত বিশ্বঐতিহ্য ষাট গম্বুজ মসজিদে

  • Reporter Name
  • আপডেট টাইম : 08:21:01 pm, Monday, 26 June 2023
  • 217 বার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে বিশ্ব ঐতিহ্য ষাটগুম্বুজ মসজিদে। এই মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, দ্বিতীয় জামাত পৌনে ৮টায় ও সর্বশেষ জামাত সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এথ্য নিশ্চিত করেছেন ।
বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদে ঈদুল আযহার প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন বাগেরহাট আলিয়া (কামিল) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন ষাটগম্বুজ মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন মাতুব্বর। তৃতীয় ও সর্বশেষ জামাতে ইমামতি করবেন ঐতিহ্যবাহী সিঙ্গাইড় জামে মসজিদের ইমাম মাওলানা মোজাহিদুল ইসলাম।

ঈদের জামায়াতে আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিষ্ট পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন।
এছাড়া বাগেরহাটের খান জাহান মাজার জামে মসজিদ ও পুরাতন কোর্ট জামে মসজিদে সকাল ৭ টা ৩০ মিনিটে, আলীয়া মাদ্রাসা জামে মসজিদ, হরিণ খানা জামে মসজিদ, খারদার জামে মসজিদ, সোনাতলা জামে মসজিদ, নাগেরবাজার হাজি আরিফ জামে মসজিদ ও পিসি কলেজ জামে মসজিদে ৭ টা ৩৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, প্রতিবারের ন্যায় এবারও বাগেরহাট জেলার প্রধান ঈদের নামাজ ষাটগম্বুজ মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া যেসব ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় তাদের নির্দিষ্ট সময় অনুযায়ী হবে। ঈদে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা

বাগেরহাটে ঈদের প্রধান জামাত বিশ্বঐতিহ্য ষাট গম্বুজ মসজিদে

আপডেট টাইম : 08:21:01 pm, Monday, 26 June 2023