বাগেরহাট জেলা প্রতিনিধি,
বাগেরহাট জেলা বিএনপি’র ১২ টি ইউনিট কমিটির মধ্যে শরণখোলা, মোড়েলগঞ্জ উপজেলা ও মোড়েলগঞ্জ পৌর কমিটি স্ব স্ব এলাকার নেতাকর্মীদের নিকট হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) দুপুরে বাগেরহাটের খানজাহানিয়া গণ বিদ্যালয় মিলনায়তনে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন।
মোড়েলগঞ্জ উপজেলা, পৌর এবং শরণখোলা উপজেলার নতুন আহবায়ক কমিটি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাক্তার মোঃ শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মনজুরুল করিম এনায়েত, মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, সদস্য সচিব আব্দুল জব্বার মোল্লা, মোরেলগঞ্জ পৌরের আহ্বায়ক ফরিদুল হক সিকদার এবং যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন সামাদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















