জেলা প্রতিনিধি বাগেরহাট
বাগেরহাটের মোল্লাহাটে ঈদে নানাবাড়ি বেড়াতে এসে ঘেরের পানিতে ডুবে মোনালিসা (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মোনালিসা গোপালগঞ্জ সদর উপজেলার মানিক দে গ্রামের বশার কাজীর মেয়ে। শনিবার (১লা জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার দারিয়ালা গ্রামে এ ঘটনা ঘটে। মোনালিস ঈদের আগের দিন নানা সামছু কাজীর বাড়ি বেড়াতে এসেছিল।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের নানা শামছু কাজী জানান, মোনালিসা তার মামাতো ভাই-বোনের সঙ্গে ঘেরে গোসল করতে যায়। পরে মোনালিসা ঘেরের পানিতে ডুব দিয়ে আর উঠতে পারেনি। এ সময় মামাতো ভাই-বোনেরা চিৎকার করলে স্থানীয়রা তাকে ঘেরের পানি থেকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, দারিয়ালা গ্রামে পানিতে ডুবে শিশুমৃত্যুর খবর শুনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 


















