বাগেরহাটে ৮দলীয় ফুটবল টুর্নামেন্ট খেলায় কে কে যুব সংঘ (কররী) চ্যাম্পিয়ন। ক্ষুদ্রচাকশ্রী ও কররীর যৌথ উদ্যোগে আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল (০১ জুলাই) শনিবার বিকাল ৪ টার সময় ক্ষুদ্রচাকশ্রী-কররী মাঠে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপনী হয়েছে । উক্ত খেলায় নির্ধারিত সময়ে স্বাগতিক কে কে যুব সংঘ (কররী)১ – ০ গোলের ব্যবধানে সান স্পোর্টিং ক্লাব (নৈহাটি) ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। একই দিনে ৯ নং রাখালগাছি ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ ফারুক হোসেনের সার্বিক সহযোগিতায় এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেন। খেলাটি বিকাল ৩ টার সময় অনুষ্ঠিত হয় সে দুটি দল অংশগ্রহণ করে বাগেরহাট জেলা মহিলা ফুটবল দল বনাম খুলনা জেলা মহিলা ফুটবল দলের মধ্যকার একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয় । উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন রাখালগাছি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোঃ রবিউল ইসলাম ফারাজী এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের সদস্য কাজী জাহিদ সারোয়ার টিটু, ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ ফারুক হোসেন, ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য বাবু সিথীন্দ্রনাথ দাস রনি, ৭,৮ ও ৯ নং ওয়ার্ড মহিলা সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্যা পারভিন বেগম, রাখালগাছি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন, রাখালগাছি ইউনিয়ন ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাগর ফারাজী, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবু উৎপল দাশ, ৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি তরিকুল মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলের হাতে ৩০ হাজার টাকার প্রাইস মানি ও রানার্সআপ দলের হাতে ১৫ হাজার টাকার প্রাইজ মানি তুলে দেন।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাটে ৮ দলীয় ফুটবল খেলায় সান স্পোর্টিং (নৈহাটি) ক্লাবকে হারিয়ে কে কে যুব সংঘ (কররী) চ্যাম্পিয়ন
-
Reporter Name - আপডেট টাইম : 11:06:55 pm, Sunday, 2 July 2023
- 264 বার
বাগেরহাট প্রতিনিধি,
Tag :
জনপ্রিয় সংবাদ




















