Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

ফকিরহাটে আগুনে পুড়ে ছাই বসতঘর, নিঃস্ব হল দু’টি পরিবার

  • Reporter Name
  • আপডেট টাইম : 01:09:55 pm, Tuesday, 4 July 2023
  • 147 বার

জেলা প্রতিনিধি, বাগেরহাট।।

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘরের গোয়ালখালী এলাকায় দু’টি বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ জুলাই) গভির রাতে বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান। এতে দুটি পরিবার নিঃস্ব হয়ে গেছে। অগ্নিকান্ডে বসতঘর দুটিসহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।ফকিরহাট উপজেলার মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট হিটলার গোলদার এ তথ্য নিশ্চিত করেছেন।স্থানীয়রা জানায়, উপজেলার গোয়ালখালী এলাকায় দিনমুজুর রনজিৎ মন্ডলের বসতঘর থেকে আগুনের সুত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে পাশে মনিমোহন মন্ডলের বসতঘরেও আগুন লাগে। এলাকাবাসী আগুন দেখে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় পাশের নদী ও পুকুর থেকে পানি এনে প্রায় ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে রনজিৎ মন্ডলের বসতঘর সহ দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় ঘরের কোন মালামাল ও আসবাবপত্র বের করতে পারেনি তারা। ফলে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। দুটি পরিবারের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা জানান।

স্থানীয় নারী ইউপি সদস্য (সংরক্ষিত) আল্লাদী মন্ডল জানান, ওই এলাকাটি দুর্গম হওয়ায় ফায়ার সার্ভিসের দল পৌছাতে পারিনি। বর্তমানে রনজিৎ মন্ডলের পরিবার সব হারিয়ে অন্য বাড়িতে আশ্রয় নিয়েছে। তাদের পরনের কাপড় ছাড়া সবকিছু পুড়ে গেছে। এ ঘটনায় রনজিৎ মন্ডলের সন্তানদের বইপত্র ও পরীক্ষার সনদ পুড়ে ভস্মিভ‚ত হয়ে গেছে

মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট হিটলার গোলদার বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ওই পরিবারেরর খোজখবর নেন। বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিকান্ড ঘটতে পরে বলে তিনি জানান। তিনি অসহায় পরিবার দু’টিকে সহায়তার আশ্বাস দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

ফকিরহাটে আগুনে পুড়ে ছাই বসতঘর, নিঃস্ব হল দু’টি পরিবার

আপডেট টাইম : 01:09:55 pm, Tuesday, 4 July 2023