Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

যৌতুক না দেওয়ায় অন্যত্র বিয়ে, এস.আই এর বিরুদ্ধে প্রথম স্ত্রীর মামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:17:07 pm, Tuesday, 4 July 2023
  • 159 বার

বাগেরহাট প্রতিনিধি
যৌতুক না দেওয়ায় অন্যত্র বিয়ে করায় এসআই শেখ শাহরিয়ার রহমান (৩৪) এর বিরুদ্ধে মামলা দায়ের করেছে প্রথম স্ত্রী শারমিন আক্তার(২৮)। মঙ্গলবার(৪ জুলাই) শারমিন আক্তার বাদী হয়ে মোকাম বাগেরহাট বিজ্ঞ অতিঃ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। এসআই শেখ শাহরিয়ার রহমান খুলনার খালিশপুর এলাকার এস.এম হাফিজুর রহমানের ছেলে। বর্তমানে তিনি ঢাকায় পিবিআই হেড কোয়ার্টারে কর্মরত আছেন।
মামলায় শারমিন আক্তার জানান, ২০২০ সালের ৭ মার্চ শেখ শাহরিয়ার রহমানের সাথে আমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই সে বিভিন্ন সময় আমি ও আমার পরিবারের কাছে যৌতুক দাবি করে। গত ১লা জুন আমার স্বামী বাগেরহাটে আমাকে নিয়ে ঘুরতে আসে। খারদ্বার এলাকায় পৌছালে পূর্ব পরিকল্পিত ভাবে আমার স্বামী ও তার সহযোগী লিমা আক্তার আমাকে যৌতুকের দায়ে রাস্তার মধ্যে মারপিট করে জখম করে। পরে খোজ নিয়ে জানতে পারি, গত ১৬ এপ্রিল লিমা আক্তারকে ২য় স্ত্রী হিসেবে বিবাহ করেছে আমার স্বামী। লিমা আক্তার বাগেরহাট সদর উপজেলার দশানী এলাকার শেখ সরোয়ার হোসেনের মেয়ে।
শারমিন আক্তার আরো জানান, বিয়ের পর থেকেই এসআই শেখ শাহরিয়ার রহমান বিভিন্ন ভাবে শারিরীক ও মানসিক নির্যাতন চালিয়েছে। বিয়ের পর থেকে আমার পরিবারের কাজ থেকে একাধিকবার নগদ অর্থ, স্বর্নালংকার, ফার্নিসার ও বিভিন্ন সরঞ্জামসহ প্রায় ২০ লক্ষ টাকা নিয়েছে। পূনরায় ৫লক্ষ টাকা দিতে ব্যর্থ হওয়ায় সে অন্যত্র বিয়ে করেছে। তিনি আরো বলেন, আমার স্বামী একাধিক মহিলার সাথে পরকিয়ার জড়িয়েছে। এ নিয়ে কয়েকবার প্রশাসনের মাধ্যমে সালিশী ও হয়েছে। আমি তার সঠিক বিচার চাই।
এ বিষয়ে শারমিন আক্তারের পিতা মোঃ মহিউদ্দিন শেখ জানান, আমার কোন ছেলে সন্তান নাই। শেখ শাহরিয়ারকে নিজের ছেলের মতই ভালোবাসতাম। আমার মেয়ের সুখের কথা চিন্তা করে শাহারিয়ার যখন যা চেয়েছে আমি সাধ্যমত দিয়েছি। নিজের জমি বিক্রি করেও তাকে টাকা দিয়েছি। কিন্তু শাহারিয়ার যে কাজ করছে তা কোন ভাবেই মেনে নিতে পারছি না। তার তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ ঘটনায় অভিযুক্ত এসআই শেখ শাহরিয়ার রহমান বলেন, আমি লিমা আক্তারকে বিয়ে করেছি এটা সত্য। কিন্তু কোন মারধর করিনি। আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্য করবার জন্য মিথ্যা মামলা করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

যৌতুক না দেওয়ায় অন্যত্র বিয়ে, এস.আই এর বিরুদ্ধে প্রথম স্ত্রীর মামলা

আপডেট টাইম : 07:17:07 pm, Tuesday, 4 July 2023