Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

খুলনায় রায়েরমহল বিল থেকে যুবতীর মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:27:38 pm, Tuesday, 4 July 2023
  • 249 বার

নিজস্ব প্রতিবেদক

খুলনায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১টার দিকে তার লাশ নগরীর রায়েরমহল আন্দিরঘাট ব্রীজ নামক বিল থেকে উদ্ধার করা হয়। তবে মৃতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রঞ্জন কুমার গাইন বলেন, দুপুর ১টার দিকে স্থানীয়রা রায়েরমহল আন্দিরঘাট ব্রীজ এলাকায় নারীর মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরাতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নিহতের পরিচয় নিশ্চিত করার জন্য প্রস্তুতি চলছে। যুবতীর পরণে কালো সেলোয়ার কামিজ ও কালো বোরাখা ছিল। মৃতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে তিনি জানান। তবে কে বা কারা এবং কেন তাকে হত্যা করা হয়েছে, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।

পুলিশের উপ কমিশনার দক্ষিণ মো: তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুুলিশের উর্ধতন কর্মকর্তা, র‌্যাব ও সিআইডি ঘটনাস্থলে যান। সেখান থেকে সকল আলামত সংগ্রহ করা হয়েছে। মৃত নারী ওই এলাকার বাসিন্দা নয়, অন্য এলাকা থেকে তাকে এনে কাশবনের মধ্যে নিয়ে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তার মাথার তালু বরাবর আঘাতের চিহ্ন রয়েছে। মৃতের পরিচয় পাওয়া গেলে আসামিদের আটকের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানায় ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

খুলনায় রায়েরমহল বিল থেকে যুবতীর মরদেহ উদ্ধার

আপডেট টাইম : 07:27:38 pm, Tuesday, 4 July 2023