বাগেরহাট প্রতিনিধি,
বাগেরহাটের শরণখোলায় মা- বাবার কাছে মোটরসাইকেল চেয়ে না পেয়ে নাঈম মৃধা (২১) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (০৮ জুলাই) ভোরে উপজেলার তাফালবাড়ি ভাড়া বাসা থেকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে স্বজনরা। পুলিশ নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত নাঈম মৃধা শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের দুবাই প্রবাসী মালেক মৃধার ছেলে।
নিহতের প্রতিবেশী তাফালবাড়ি বাজারের বাসিন্দা মোঃ ওমর সরদার বলেন, নাঈম তার মায়ের সাথে তাফালবাড়ি ভাড়া বাসায় থাকত। কিছু দিন পরে তার বিদেশ যাওয়ার কথা ছিলো। তার বন্ধুদের অনেকেরই মোটরসাইকেল রয়েছে। কিন্তু নাঈমের মোটরসাইকেল না থাকায়, অনেক দিন ধরে তার মায়ের কাছে মটরসাইকেল দাবী করে আসছিলো। ধারনা করা হচ্ছে সাইকেল না পেয়ে নাঈম আত্মহত্যা করেছে ।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকরাম হোসেন বলেন, নাঈম মৃধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া নাঈমের মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান তিনি।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
বাগেরহাটে মোটরসাইকেল না পেয়ে যুবকের আত্মহত্যা
-
Reporter Name - আপডেট টাইম : 07:32:43 pm, Saturday, 8 July 2023
- 90 বার
Tag :
জনপ্রিয় সংবাদ



















