Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

বাগেরহাটে শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট টাইম : 10:28:02 pm, Monday, 24 July 2023
  • 224 বার

বাগেরহাট প্রতিনিধি ।

বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নের বৌ বাজার এলাকায় চোর অপবাদ দিয়ে   শিশু নির্যাতনের ঘটনায় জড়িত গ্রাম পুলিশ মো. নাসিম খান ওরফে (কালু চৌকিদার)সহ ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসি। সোমবার (২৪ জুলাই) বেলা ১১টার উপজেলার সন্ন্যাসী বাজার এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় নূর মোহাম্মদ, আজিজ চৌকিদার, নজরুল শিকদার ও মোয়াজ্জেম হাওলাদারসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তরা, শিশু ইয়সিন আরাফাতকে দড়ি দিয়ে হাত-পা বেধে নির্যাতনের ঘটনা জড়িত গ্রাম পুলিশ মো. নাসিম খান ওরফে (কালু চৌকিদার)কে চাকুরী থেকে অপসারনসহ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।

প্রসঙ্গত, গত শুক্রবার (২১ জুলাই) রামপাল উপজেলার বৌ বাজার এলাকায় চোর অপবাদ দিয়ে শিশু ইয়সিন আরাফাতকে নির্যাতন করেন গ্রাম পুলিশ মো. নাসিম খান ওরফে (কালু চৌকিদার)সহ বেশ কয়েকজন। নির্যাতনের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের গ্রাম পুলিশ মো. নাসিম খান, একই এলাকার মাহমুদ ইসলাম ও মো. কেরামত হাওলাদারকে গ্রেফতার করে।

এ ঘটনায় শিশু ইয়াসিনের বাবা দিনমজুর অলিয়ার রহমান বাদী হয়ে রামপাল থানায় ৫ জনের নামে একটি মামলা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট টাইম : 10:28:02 pm, Monday, 24 July 2023