Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে মিথ্যা মামলা ও চোরের নির্যাতন থেকে বাঁচতে মানববন্ধন ও বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:39:39 pm, Wednesday, 26 July 2023
  • 183 বার

জেলা প্রতিনিধি, বাগেরহাট।।

বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নের উত্তর মল্লিকেরবেড় এলাকায় মিথ্যা মামলা ও চোরের নির্যাতন থেকে বাঁচতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসি। বুধবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার উত্তর মল্লিকেরবেড় গ্রামবাসীর ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়।

মানববন্ধনে স্থানীয় মহিদুল শেখ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর ছত্তার হাওলাদার, আব্দুর রাজ্জাক খান, শিরিন আক্তার, লাভলি বেগম, নাসির খানসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তরা, উত্তর মল্লিকেরবেড় গ্রামের চিহ্নিত চোর ইয়সিন আরাফাত ও তার পিতা অলিয়ার রহমান এর মিথ্যা মামলা এবং নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।উত্তর মল্লিকেরবেড় গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুর ছত্তার হাওলাদার বলেন, আমাদের গ্রামের চিহ্নিত চোর হচ্ছে ইয়াসিন আরাফাত। এ গ্রামের এমন কোন বাড়ী নেই যে চুরি করে নাই। এই চোরের নির্যাতনে গ্রামবাসি অতিষ্ঠ হয়ে উঠেছে। এই ছেলে একাধিকবার চুরি করে গ্রামবাসির ধারে হাতেনাতে ধরা পরেছে। বিষয়টি নিয়ে একাধিক সালিশ বৈঠকও হয়েছে। তারপরও সে ভালো হয়নি। সম্প্রতি কিছুদিন আগে স্থানীয় সরোয়ার হাওলাদারের বাড়ী চুরি করতে গিয়ে সে হাতে নাতে ধরা পরে।

এই বিষয়টিকে কেন্দ্র করে ইয়াসিনের বাবা বাদী হয়ে মামলা করলে পুলিশ নাসিম খানসহ তিনজনকে গ্রেফতার করে নিয়ে যায়। আমরা উত্তর মল্লিকেরবেড়বাসী চোরের নির্যাতনের হাত থেকে রক্ষা তো পাইনি উল্টো মামলা দিয়ে নীরিহ গ্রামবাসীদের হয়রানী করা হচ্ছে। আমরা এর সুষ্ট তদন্ত পূর্বক বিচার দাবী করছি।

স্থানীয় বাসিন্দা ইমারাত হাওলাদার বলেন, আমার দো্কানেও চুরি করেছে ইয়াসিন। এই চোরের কারনে আমাদের আতঙ্কের মধ্যে থাকতে হয়। আমার দোকানে চুরি করে ধরা পরলে সে সময় সালিশ করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তখন তার বাবা অলিয়ার রহমান জরিমানার ৫ হাজার টাকা পরিশোধ করেন। এখন তার ছেলেকে মারপিট করা হয়েছে বলে উল্টো মামলা দিয়ে গ্রামবাসীদের হয়রানী করা হচ্ছে। আমরা প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ট তদন্ত করে বিচারের দাবী জানাই।এ ব্যাপারে ওই মামলার বাদী মোঃ অলিয়ার রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কোন ভুল করিনি। তিনি উল্টো ছেলের উপর নির্যাতনের বিচার দাবী করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে মিথ্যা মামলা ও চোরের নির্যাতন থেকে বাঁচতে মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট টাইম : 07:39:39 pm, Wednesday, 26 July 2023