নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান ও বিজ্ঞান শিক্ষাকে জনপ্রিয় করতে বাগেরহাটের দু’টি বিদ্যালয়ের ৯ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি কর্মশালা এবং স্কুল অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে জেলার মোংলা উপজেলার নৌবাহিনী স্কুল ও কলেজ এবং দুপুরে সদর উপজেলার উদ্দীপন-বদর-সামছু বিদ্যানিকেতনে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয় দু’টির ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ নেন।
শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের প্রতি ভালোবাসা ও তাঁদের গবেষণায় উৎসাহী করে তুলতে ২০১৫ সাল থেকে এই আয়োজন চালু আছে। স্কুল অলিম্পিয়াডের মাধ্যমে বাছাইকৃত শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে অংশ নিবে। যাদের থেকে আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও)-র বাংলাদেশ দল নির্বাচন করা হবে।
অলিম্পিয়াড ছাড়াও এদিন বিদ্যালয় দুটির শিক্ষার্থীরা হাতে কলমে স্ক্র্যাচ প্রোগ্রামিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
এরআগে গত বুধবার বাগেরহাটের রামপাল উপজেলার বড় কাটালী ও পেড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ে জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের দুটি স্কুল পর্ব অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন আয়োজিত এই অলিম্পিয়াডের সহযোগী দৈনিক প্রথম আলো, ম্যাগাজিন পার্টনার বিজ্ঞান চিন্তা ও কিশোর আলো।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাটে জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশ নিল ৪ শতাধিক শিক্ষার্থী
-
Reporter Name - আপডেট টাইম : 07:20:07 pm, Thursday, 10 August 2023
- 253 বার
Tag :
জনপ্রিয় সংবাদ




















