Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

ফকিরহাটে ভেনামী চিংড়ির পোনা বিক্রির নামে ভিন্ন মাছের পোনা বিক্রির সময় ৩ লাখ পোনা জব্দ

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:14:08 pm, Saturday, 12 August 2023
  • 142 বার
 জেলা প্রতিনিধি, বাগেরহাট।।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা মৎস্য আড়ৎ-এ ভেনামী চিংড়ি মাছের পোনা বিক্রির নামে ভিন্ন মাছের পোনা বিক্রির সময় প্রায় ৩ লাখ পোনা জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত ভিন্ন মাছের পোনা কালীগঙ্গা নদীতে অবমুক্ত করা হয়। শনিবার ( ১২) আগস্ট সকালে এ ঘটনা ঘটে।
মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট হিটলার গোলদার এ তথ্য নিশ্চিত করেছেন।
 মৎস্য চাষিরা জানান, দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট ভেনামী চিংড়ি মাছের পোনা বিক্রির নামে ভিন্ন মাছের পোনা বিক্রি করে আসছে। ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছেন স্থানীয় মৎস্য চাষিরা।
শনিবার সকালে উপজেলার ফলতিতা মৎস্য আড়তে এক ব্যক্তি ওই ভিন্ন মাছের পোনা বিক্রির সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ মৎস্য চাষি ও মৎস্য ব্যবসায়িরা প্রায় ৩ লাখ ভিন্ন মাছের পোনা জব্দ করে। এসময় মাছের পোনা বিক্রি করতে আসা ওই ব্যক্তি দ্রুত দৌড়ে একটি চলন্ত বাসে উঠে পালিয়ে যায়। পরে জব্দকৃত ভিন্ন মাছের পোনা ফলতিতা কালীগঙ্গা নদীতে অবমুক্ত করা হয়।
এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান এডভোকেট হিটলার গোলদার , উপজেলা মৎস্য বিভাগের মাঠ সহায়ক কর্মী শেখ সাব্বির আহম্মেদ শুভ, কমলেশ দাশ, থানা পুলিশের উপপরির্দক সাহাবুর রহমান সহ স্থানীয় মৎস্য চাষি ও ব্যবসায়িরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মূলঘর ইউপি চেয়ারম্যান এডভোকেট হিটলার গোলদার জানান, দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট ভেনামী চিংড়ি মাছের পোনার কথা বলে ভিন্ন মাছের পোনা বিক্রি করে আসছে। এদিন ওই ব্যক্তি পোনা বিক্রি করতে আসলে তাকে চেলেঞ্জ করা হয়। এসময় সে দৌড়ে পালিয়ে যায়। পরে উপজেলা মৎস্য বিভাগের লোকজন এসে ভিন্ন মাছের পোনা শনাক্ত করেন। এরপর তা  সকলের উপস্থিতিতে নদী অবমুক্ত করা হয়। #
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

ফকিরহাটে ভেনামী চিংড়ির পোনা বিক্রির নামে ভিন্ন মাছের পোনা বিক্রির সময় ৩ লাখ পোনা জব্দ

আপডেট টাইম : 07:14:08 pm, Saturday, 12 August 2023