বাগেরহাট প্রতিনিধি।।
সিরাজগঞ্জে নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর মালামাল নিয়ে কোরিয়ান পতাকাবাহী এমভি হুয়াইয়ন হোপ নামক একটি বানিজ্যিক জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে। সোমবার (১৪ আগষ্ট) বেলা সাড়ে ১১ টায় মোংলা বন্দরের ৫ নম্বর জেটিতে নোঙর করে জাহাজটি।এর আগে গেল ২ আগষ্ট ভিয়েতনামের হাইপোং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দ্যেশে ছেড়ে আসে এ জাহাজ।
বিদেশী “এমভি হুয়াইয়ন হোপ ” জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের খুলনার অপারেশন ম্যানেজার (শিপিং বিভাগ) শওকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই নিয়ে ৬ষ্ট বারের মতো বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর মালামাল নিয়ে জাহাজ মোংলা বন্দরে ভিড়ল। জাহাজটিতে সেতুর জন্য ১৯৪ প্যাকেজে এক হাজার ৭শত মেট্রিক টন সেতুর মূল অবকাঠামোর মালামাল রয়েছে। জাহাজ থেকে মালামাল খালাস শেষে নৌপথে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর জেটিতে নেওয়া হবে আমদানী করা এসব মালামাল।
মোংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী জনসংযোগ কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম জানান, তিন দিনের মধ্যে জাহাজ থেকে আমদানী পন্য খালাস শেষ হবে এবং পন্য খালা শেষেই বানিজ্যিক জাহাজটি মোংলা বন্দর ত্যাগ করবে।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















