বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে হালিমা বেগম (৬৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে শহরের মিঠাপুকুর থেকে ভাসমান অবস্থায় ওই নারী
মরদেহটি উদ্ধার করে স্থানীয় লাল মিয়া নামের এক বৃদ্ধ। এর আগে সকালে কাপড়
ধোয়ার জন্য পুকুরে এসে নিখোজ হন তিনি।
নিহত হালীমা বেগম সরুই কবরখানা রোডের ইসমাইল হোসেনের মেয়ে। তিনি
দীর্ঘদিন ওই এলাকায় তার ভাই নুরুল ইসলামের বাড়িতে থাকতেন।
নিহত হালিমা বেগমের ভাইয়ের ছেলে ইমরান বলেন, হালিমা ফুফু প্রতিদিন সকালে
শহরের মিঠা পুকুরে কাপর ধোয়ার জন্য আসতেন। সকালেও তিনি পুকুরে এসে আর
বাসায় ফেরেননি। দেরি হওয়ায় পুকুরের ঘাটে চলে আসি আমরা। পুকুর পাড়ে তার
কাছে থাকা বালতি ও কাপর দেখতে পাই। অনেক খোঁজাখুঁজির পর দুপুরে মিঠা
পুকুরে তার মরদেহটি ভাসতে দেখে লোকজন আমাদের খবর দেয়। ফুফু সাতার
জানতেন না, হয়ত পাড় থেকে অসাবধনতা বসত পড়ে গিয়ে আর উঠতে পারেনি।
পুকুর মধ্য থেকে মরদেহটি পাড়ে নিয়ে আসা লাল মিয়া বলেন, এক নারী বলেন
পুকুরের মধ্যে মনে হয় একজন মরা মানুষ ভাসছে। পাড় থেকে স্পষ্টভাবে বোঝা
যাচ্ছিল না। পরে পুকুরে নেমে দেখি একজন নারীর মরদেহ ভাসছে। ভয়ে মরদেহটির
কাছে যাচ্ছিল না। মরদেহটি পুকুরের পাশে নিয়ে আসি।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম
বলেন, স্থানীয়দের কাছ থেকে জানতে পেরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।
মরদেহের শরীরে কোন ক্ষত পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে পুকুরে কাপর ধুতে গিয়ে
পানিতে পড়ে ডুবে মৃত্যু হয়েছে তার। কোন অভিযোগ না থাকায় মরদেহ
দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাটে পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার
-
Reporter Name - আপডেট টাইম : 01:06:08 am, Friday, 18 August 2023
- 133 বার
Tag :
জনপ্রিয় সংবাদ




















