বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের কচুয়ায় হত্যা সহ ৫ টি মামলার পলাতক আসামি রিয়াজুল ইসলাম(৩১) কে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪আগষ্ট) বিকেল ৫টার দিকে কচুয়া উপজেলা চত্তর থেকে রিয়াজুলকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত রিয়াজুল ইসলাম কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের সন্মানকাঠি গ্রামের আনছান শেখের ছেলে।কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:মনিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত জানান, গ্রেফতার রিয়াজুলের বিরুদ্ধে ২ টি হত্যা মামলা, নাশকতা ও দস্যুতা সহ মোট ৫ টি মামলা রয়েছে।সে দীর্ঘদিন পলাতক ছিল।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















