Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
হত্যার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ৩ আসামী গ্রেফতার

রামপালের হত্যার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ৩ আসামী গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:30:48 pm, Friday, 25 August 2023
  • 371 বার

বাগেরহাট প্রতিনিধি

রামপাল থানা পু্লিশ র‍্যাবের সহযোগীতায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত তিনজন আসামী গ্রেফতার করেছে। দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। যশোর কোতোয়ালি থানার জিআর ৭২০/৯২ ও এসসি ৩৬০/২০০২ এর একটি হত্যা মামলার আসামী তারা।

পলাতক গ্রেফতারকৃত আসামিরা হলেন, রামপালের আদাঘাট গ্রামের মৃত আসমত আলীর পুত্র এনায়েত হোসেন (৬০), গৌরম্ভা গ্রামের আজিম উদ্দিনের পুত্র মান্নান ওরফে ছোট (৬৫) ও একই গ্রামের হাকিম বয়াতির পুত্র হান্নান বয়াতি (৭০)।

জানাগেছে, গৌরম্ভা ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান ও বর্ণি গ্রামের বাসিন্দা অধ্যাপক আবু জাফর ঢাকা থেকে রামপালে ফিরছিলেন। পতিমধ্যে যশোরের খাজুরা এলাকায় সড়কের উপর গাড়ী থামিয়ে কতিপয় ঘাতকরা তাকে গুলি করে হত্যা করে। ওই ঘটনায় যশোর কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন তার স্বজনেরা। ওই ঘটনায় রামপালের বেশ কয়েকজন কে আসামী করা হয়। দীর্ঘ শুনানী শেষে যশোরের বিজ্ঞ আদালত আসামীদের যাবজ্জীবন কারাদন্ডে দণ্ডিত করেন। আসামীদের মধ্যে কয়েকজন পলাতক ছিল।
বৃহস্পতিবার (২৪ আগষ্ট) রামপাল থানা পু্লিশ র‍্যাবের সহযোগীতায় যৌথভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত তিন আসামীকে শুক্রবার (২৫ আগষ্ট) বেলা ১১ টায় বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
রামপাল থানার অফিসার ইন-চার্জ এস, এম আশরাফুল আলম আসামীদের গ্রেফতার ও জেলহাজতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

হত্যার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ৩ আসামী গ্রেফতার

রামপালের হত্যার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ৩ আসামী গ্রেফতার

আপডেট টাইম : 07:30:48 pm, Friday, 25 August 2023