Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

রামপাল-মোংলার যত উন্নয়ন সব আওয়ামী লীগ সরকারের অবদান

  • Reporter Name
  • আপডেট টাইম : 10:57:42 pm, Monday, 28 August 2023
  • 162 বার

জেলা প্রতিনিধি, বাগেরহাট।

খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, রামপাল-মোংলার যত উন্নয়ন হয়েছে সব আওয়ামীলীগ সকারের আমলে হয়েছে। আজ অপনারা শান্তিতে বসবাস করছেন, কোন এক সময় রামপালবাসির ঘুম ভাঙ্গতো বোমার শব্দে। আজ আপনারা রাস্তাঘাট নিয়ে কথা বলেন সমলোচনা করেন। কিন্তু সমলোচনা করার আগে চিন্তা করুন বিএনপির সময় কি পেয়েছেন আর আওয়ামী লীগের আমলে কি পেয়েছেন। আজ বৃষ্টি ও জোয়ারের পানিতে রামপালের কিছু রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। সকল দায়িত্ব শুধু খালেক তালুকদার আর হাবিবুর নাহারের নয়, চেয়ারম্যান-মেম্বারসহ সকল জনপ্রতিনিধিদের। আমি প্রকল্প আনবো, কাজ করাবো, কিন্তু  রক্ষনাবেক্ষনসহ দেখভালের দায়িত্বতো আপনাদের। আজ রাস্তাঘাটে পানি জমে রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে, পানি কেন নামছে না, কোথায় সমস্যা সেগুলো খুঁজে বের করুন, সাধারন মানুষের পাশে থাকুন, কাজ করুন। সোমবার (২৮ আগস্ট) সন্ধ্যায় বাগেরহাটের রামপালের ফয়লা বাসস্ট্যান্ড এলাকায় উপজেলার উজলকুড় ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আজকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। কেউ রাজনীতির নামে আর মানুষ মারতে পারবে না। বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের হত্যার সাথে জড়িত আত্মস্বীকৃত খুনিদের জিয়াউর রহমান বিচার করে নাই। আইন করে তাদের বিচার কার্যক্রম বন্ধ করেছেন। ইতিহাসের জঘন্যতম এই হত্যাকান্ডে জিয়াউর রহমান জড়িত ছিলেন।

আলোচনা সভা শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কালো রাতে ঘাতকের নির্মম বুলেটে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্যে ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

এর আগে উজলকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আক্তারুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাওলাদার জুলফিকার আলি ভুট্টোর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোজাফফর হোসেন, অধ্যক্ষ খালিদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, বাইনতলা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ ফকির, রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিখিল রঞ্জন চৌধুরী, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মনির আহমেদ প্রিন্স, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ আশরাফুল আযম আকুঞ্জি,  উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

রামপাল-মোংলার যত উন্নয়ন সব আওয়ামী লীগ সরকারের অবদান

আপডেট টাইম : 10:57:42 pm, Monday, 28 August 2023