Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
মোবাইল টাওয়ার থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

রামপালে মোবাইল টাওয়ার থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : 11:52:44 pm, Wednesday, 30 August 2023
  • 260 বার
বাগেরহাট রামপাল
রামপালের ভাগা এলাকায় বাংলালিংকের মোবাইল টাওয়ারে উঠে কাজ করার সময় অসাবধানতাবশত পা ফসকে পড়ে গিয়ে এক শ্রমিক মর্মান্তিকভাবে নিহত হয়েছে। নিহত শ্রমিক ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার কদমতলা গ্রামের মো. শরিফুল ইসলামের পুত্র মো. তরুন শেখ (২২)।  এ ঘটনায় বুধবার (৩০ আগষ্ট) বিকাল ৫ টায় বাদী হয়ে রামপাল থানায় আরও এক অপমৃত্যু মামলা করেছেন মেডিকাল অফিসার ডাক্তার তাহারিমা খাতুন। রামপাল থানার ফয়লা ফাড়ির এসআই কামাল হোসেন মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জিম্মায় নিয়েছেন। জানা গেছে, বুধবার (৩০ আগষ্ট) দুপুর আড়াইটায় উপজেলার ভাগা এলাকায় বাংলালিংক কোম্পানির টাওয়ারে চড়ে শ্রমিক তরুন। ওই সময় অসাবধানতাবশত পা ফসকে গিয়ে ১০০ ফুট নিচেয় পড়ে যায়। ঘটনাস্থলেই সে মারা যায়। পরে দুপুর সাড়ে ৩ টায় রামপাল স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তাহারিমা খাতুন তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম বলেন, বাংলালিংক টাওয়ারে উঠে শ্রমিক তরুণ কাজ করার সময় পড়ে গিয়ে মৃত্যুবরণ করে। ময়না তদন্তের জন্য আইনি প্রক্রিয়া চলছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

মোবাইল টাওয়ার থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

রামপালে মোবাইল টাওয়ার থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

আপডেট টাইম : 11:52:44 pm, Wednesday, 30 August 2023