Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

বাগেরহাটে ক্ষতিকর রং, ব্যবসায়ীকে অর্ধলক্ষ টাকা জরিমানা

  • Reporter Name
  • আপডেট টাইম : 01:14:52 pm, Wednesday, 13 September 2023
  • 283 বার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে অনুমোদনহীন কারখানায় ভ্যাজাল আইসক্রিম তৈরি ও বাজারজাত করার অপরাধে তাছলিমা বেগম নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শহরের নাগের বাজার এলাকায় ওই ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই জরিমানার আদেশ দেন। অনুমোদনহীন কারখানায় ক্ষতিকর রং দিয়ে আইসক্রিম তৈরি, মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা, বিভিন্ন দামি ব্রান্ডের প্যাকেটে অস্বাস্থ্যকর আইসক্রিম প্যাকেট করে বাজারজাত করার অপরাধে এই জরিমানা করা হয়। সাথে সাথে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন না নেওয়া পর্যন্ত কারখানাটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। আইসক্রিম কারখানার কয়েকটি ফ্রিজে থাকা বিপুল পরিমান আইসক্রিম ও পেপসি গাড়ির চাপায় পিস্ট করে ধ্বংস করা হয়।
সরেজমিনে দেখা যায়, বাগেরহাট শহরের স্টেডিয়ামের পিছনে একটি টিন সেড ঘরে অবস্থিত কারখানাটির কোন নাম নেই। ভেতরে কয়েকটি ফ্রিজ, পানির ট্যাংকি ও বেশকিছু মেশিনারিজ। পানির ট্যাংকিতে ময়লাযুক্ত পানি। এখান থেকেই প্রতিদিন ভোরে জেলার বিভিন্ন এলাকায় ভ্যান ও অন্যান্য গাড়িতে করে আইসক্রিম পাঠানো হয়। ওই ঘর থেকে কিছুদূরে জালঘর নামের আরেকটি ঘরে বিপুল পরিমান আইসক্রিম থাকলেও, ব্যবসায়ী তাছলিমা বেগম ওই ঘরের তালা খুলতে রাজি হননি। পরে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর তালা ভেঙ্গে সেখানে বিপুল পরিমান আইসক্রিম পাওয়া যায়।
ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, ফ্যাক্টরীটির কোন অনুমোদন নেই। তাদের উৎপাদিত আইসক্রিম ও ললি আইসক্রিমে কোন উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছিল না। ক্ষতিকর রং দিয়ে তারা আইসক্রিম তৈরি করত, যা মানব স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। ক্ষতিকর পন্য উৎপাদন ও বাজার জাতের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে তাছলিমা বেগমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে যতদিন সে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে ফ্যাক্টরীর অনুমোদন না নিতে পারবে, ততদিন পর্যন্ত তাকে ফ্যাক্টরী বন্ধ রাখতে বলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে ক্ষতিকর রং, ব্যবসায়ীকে অর্ধলক্ষ টাকা জরিমানা

আপডেট টাইম : 01:14:52 pm, Wednesday, 13 September 2023