Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
চড়া দামে ডিম ও পেঁয়াজ বিক্রি

বাগেরহাটে চড়া দামে ডিম ও পেঁয়াজ বিক্রি, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:46:59 pm, Friday, 15 September 2023
  • 294 বার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে চড়া দামে ডিম ও পেঁয়াজ বিক্রি এবং সরকারের বেধে দেওয়া মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৬ব্যাবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে । ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। ১৫ সেপ্টেম্বর শুক্রবার সকালে বাগেরহাট বড় বাজারে এই অভিযান পরিচালনা করে ওই ৬ প্রতিষ্ঠানকে মোট ৩৫০০ টাকা জরিমানা আরোপ করেন।
অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, অভিযান পরিচালনাকালে মূল্য তালিকা না থাকা ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিম ও পেয়াজ বিক্রয়ের অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে মোট ৩,৫০০/- টাকা জরিমানা আরোপ করা হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলি স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমুহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।
এসময় কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি এবং বাগেরহাট জেলা পুলিশের সার্বিক সহায়তায় নিয়মিত মনিটরিং অংশ হিসেবে উক্ত এলাকার অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

চড়া দামে ডিম ও পেঁয়াজ বিক্রি

বাগেরহাটে চড়া দামে ডিম ও পেঁয়াজ বিক্রি, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট টাইম : 06:46:59 pm, Friday, 15 September 2023