বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে সুদের টাকা পাবে বলে সমীর সমাদ্দার (৫২) নামের এক বৃদ্ধ কৃষককে বাড়ি থেকে ডেকে নিয়ে বর্বর ভাবে পিটিয়ে আহত করান খবর পাওয়া গেছে। তবে আহত কৃষক সুদে লেনদেনের কথা অস্বীকার করে অভিযোগ করে বলেন, তাদের চাঁদা না দেওয়ায় তাঁকে লোহার রড ও হাড়–ড়ি দিয়ে পিটিয়ে নির্মম নির্যাতন করা হয়েছে।বৃদ্ধ কৃষকের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এস তাকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে আহত ওই কৃষক চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় তলায় ১৪ নং বেডে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় চিকিৎসাধী ওই কৃষক চিতলমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। আহত সমীর সমাদ্দার উপজেলার হিজলা ইউনিয়নের শিবপুর কাটাখালী গ্রামের সুধীর চন্দ্র সমাদ্দারের ছেলে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে বিছানায় শুয়ে আহত সমীর সমাদ্দার সাংবাদিকদের বলেন, ‘১০ সেপ্টেম্বর রাত ৮ টার দিকে পাশের শান্তিখালী গ্রামের ফরিদ শেখের ছেলে বাচচু শেখ আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এ সময় গোলক কিত্তুর্নীয়ার দোকানের পাশে পৌঁছালে ফিরোজ ও আলামিনের নেতৃত্বে ৫ থেকে ৬ জন লোক আমার কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকার করলে তাঁরা লোহার রড ও হাতুড়ী আমাকে নির্মম ভাবে নির্যাতন এবং পিটিয়ে আহত করে। আমার চিৎকারে লোকজন ছুটে এলে হামলাকারীরা আমাকে ফেলে রেখে চলে যায়। খবর পেয়ে আত্মীয়-স্বজনরা আমাকে হাসপাতালে ভর্তি করে। এদিন রাতেই অসু¯’্য অব¯’ায় আমি থানায় একটি লিখিত অভিযোগ করেছি।’
সমীর সমাদ্দারের স্ত্রী বিভা রাণী সমাদ্দার বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় পড়–য়া এক ছেলে ও দশম শ্রেণীতে পড়–য়া একটি মেয়ে রয়েছে। ঘটনার পর থেকে আমরা ভীত সন্তস্ত্র হয়ে পড়েছি। ওরা মহড়া দিয়ে বেড়াচ্ছে।’
নির্যাতনের কথা অস্বীকার করে শেখ ফিরোজ আহম্মেদ নুর জানান, সমীরের এক ভগ্নিপতি আলামিন ও আলামিনের মার কাছ থেকে ৩৫ হাজার টাকা সুদে নিয়েছিল। সময়মত টাকা না দেওয়ায় সুদাসলে ৮৫ হাজার টাকা হয়। সেই টাকার জামিনদার ছিল সমীর সমাদ্দার। এ নিয়ে ১০ তারিখ রাতে তাঁকে ডেকে শোনামেলার সময় হাত ধরে টানাটানির এক পর্যায়ে সমীর পড়ে গিয়ে আহত হয়।
এ ব্যাপারে চিতলমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আলমগীর বলেন, ‘সমীর সমাদ্দার যে অভিযোগ দিয়েছেন পুলিশ তা আমলে নিয়েছে। আমরা তদন্ত করেছি। প্রাথমিক তদন্তে মারধরের সত্যতা পাওয়া গেলেও চাঁদাবাজির সত্যতা পাওয়া যায়নি। সুদের টাকার লেনদেন নিয়ে তাদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়েছে।
চিতলমারী উপজেলা স্বাস্ব্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মোঃ মামুন হাসান জানান, আহত কৃষক সমীর সমাদ্দার স্বাস্থ’্য কমপ্লেক্সেচিকিৎসাধীন রয়েছেন। তাঁর মাথায় একটি সেলাই লেগেছে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
বাগেরহাটের চিতলমারী সুদের টাকার নাম করে বৃদ্ধের উপর নির্মম নির্যাতন
-
Reporter Name - আপডেট টাইম : 06:50:45 pm, Friday, 15 September 2023
- 466 বার
Tag :
জনপ্রিয় সংবাদ



















