বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মা-মেয়েসহ ৫জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে মোরেলগঞ্জ উপজেলার চোমরা এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন, দেলোয়ার শেখ (৫১), তার স্ত্রী মঞ্জু বেগম (৪৫), মেয়ে রিপা আক্তার (১৭), ভাই আক্তাস আলী শেখ (৪৯) ও আক্কাসের ছেলে তরিকুল ইসলাম। আহদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেয়া হয়। তাদের বাড়ি মোরেলগঞ্জ উপজেলার চোমরা গ্রামে।
বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি মঞ্জু বেগম জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান শালিস-বৈঠকের মাধ্যমে জমির সীমানা নির্ধারণ করে দিয়েছিলেন। সেই অনুযায়ী তারা তাদের জমির সীমানায় বেড়া দিয়ে রাখে। মঙ্গলবার সকালে স্থানীয় কামরুজ্জামান শেখ, বনি আমীনের নেতৃত্বে ১৮/২০ জনের একদল সন্ত্রাসী তাদের বাড়িতে এসে এসব বেড়া ভাঙ্গতে শুরু করে। তারা নিষেধ করলে অতর্কিতে তাদের উপর হামলা করে। এসময় তাকে পিটিয়ে পা ভেঙ্গে দেয় সন্ত্রাসীরা। তাকে উদ্ধার করতে গেলে মেয়ে রিপা আক্তারের উপর হামলা চালায়। এভাবে তাদের সামনে যেই আসে তাকে মারধর করতে থাকে। এর আগেও একবার এভাবে তাদের পিটিয়ে জখম করেছিল বলে তিনি অভিযোগ করেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।##
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় মা-মেয়েসহ আহত ৫
-
Reporter Name - আপডেট টাইম : 06:47:52 pm, Tuesday, 19 September 2023
- 343 বার
Tag :
জনপ্রিয় সংবাদ



















