বাগেরহাট প্রতিনিধি
দুর্নীতি প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে। দুর্নীতি কমিশনের
একার পক্ষে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব না। লেখা পড়া করা অবস্থায়
নৈতিকতা লালন করতে হবে শুদ্ধাচার শিখতে হবে। দুর্নীতিকে না বলতে
হবে এবং দুর্নীতিবাজদের ঘৃনা করতে হবে। তাহলেই দেশ ও সমাজ থেকে
দুনীতি প্রতিরোধ হবে।
জনবল কম নিয়ে দুদক কমিশন চলছে। তাই সকল শ্রেণির পেশার মানুষের
সহযোগিতা থাকতে হবে। দুদকের বিধি অনুযায়ী অভিযোগকারী নাম
দুদক প্রকাশ করে না। অভিযোগের ধরন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া
হয়। দুদক কাউকে ফোন করে না। অভিযোগ পেলে নোটিশ করে।
দুর্নীতি দমন কমিশনের সচিব মাহাবুব হোসেন বুধবার (২০
সেপ্টেম্বর) বাগেরহাট জেলা পরিষদ মিলনায়তনে দুদকের গণশুনানি
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের আয়োজনে এ গণশুনানি অনুষ্ঠানে
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুদকের পরিচালক প্রশাসন আখতার
হোসেন।বাগেরহাট জেলা প্রশাসক খালিদ হোসেনের সভাপতিত্বে
গণশুনানির উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- বাগেরহাটের পুলিশ
সুপার কেএম আরিফুল হক, দুদকের বাগেরহাট জেলা প্রতিরোধ
কমিটির সভাপতি অ্যাডভোকেট কাজী জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে গণশুনানি কায্যক্রম শুরু করা হয়। দুদকের এ
গণশুনানিতে সরাসরি জেলা কালেক্টরেটের ভূমি হুকুম দখল অফিস,
এসিল্যান্ড, পরিবেশ অধিদফতর, সাব রেজিস্ট্রি অফিস, মেরিন
টেকনোলজি ইনস্টিটিউট, শিক্ষা বিভাগসহ সকল সরকারি দফতর ও
বেসরকারি সংস্থা সুখী মানুষের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়।
শুনানীতে ২০টি দপ্তরের বিরুদ্ধে ৭১টি অভিযোগ গৃহিত হয়। যার ৫০টি
অভিযোগ তাৎক্ষনিকভাবে সমাধান করা হয়।
Dhaka
,
Tuesday, 3 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
গণশুনানী ২০ দপ্তরের ৭১টি অভিযোগ
বাগেরহাটে দুদকের গণশুনানী ২০ দপ্তরের ৭১টি অভিযোগ গৃহিত, ৫০টি তাৎক্ষনিক সমাধান
-
Reporter Name - আপডেট টাইম : 06:32:20 pm, Wednesday, 20 September 2023
- 489 বার
Tag :
দুদকের গণশুনানী
জনপ্রিয় সংবাদ










