বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে স্থানীয় বিপদাপন্নতা ও যুব ভাবনা বিষয়ক জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৫সেপ্টেম্বর) সকালে রামপাল উপজেলা অডিটরিয়ামে এ্যাক্টিভিস্টা রামপাল, বাঁধন মানব উন্নয়ন সংস্থা এবং একশন এইড বাংলাদেশের সহযোগিতায় একশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় জলবায়ু সম্মেলন স্থানীয় বিপদাপন্নতা ও যুব ভাবনা শীর্ষক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি।
রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে এবং বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান নেভিগেটর এর দায়িত্ব পালন করেন। এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল থানা অফিসার ইন চার্জ এসএম আশরাফুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাসির উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ ইমরান হোসেন, রামপাল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হাওলাদার আঃ হাদী, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, বাঁধন এফোরটি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মুশফিকুল ইসলাম রিতু এছাড়া সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রামপাল উপজেলার ১৫০ জন যুব প্রতিনিধি, এ্যাক্টিভিস্টা রামপালের প্রতিনিধিবৃন্দসহ সাধারন মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিক মোকাবেলার জন্য সকলকে একযোগে কাজ করতে হবে। জলবায়ু পরিবর্তনে উন্নত দেশগুলো তাদের প্রতিশ্রæতি অনুযায়ী ক্ষতিপূরন প্রদানের জন্য সকলকে সোচ্চার হতে হবে। জলবায়ু ক্ষতিগ্রস্থ এলাকা বিশেষ করে নদী তীরবর্তী জেলাগুলোকে ঝুকিপূর্ন এলাকা হিসাবে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে। বনায়ন ও সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিক মেকাবেলায় সকলে একসাথে কাজ করবে বলে সম্মেলনে সবাই প্রতিশ্রæতি প্রদান করে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত
বাগেরহাটে জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত
-
Reporter Name - আপডেট টাইম : 06:47:03 pm, Monday, 25 September 2023
- 444 বার
Tag :
জলবায়ু সম্মেলন
জনপ্রিয় সংবাদ




















