নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সামনে থেকে একটি বর্নাঢ্য মোটর শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেনের নেতৃত্বে জেলার বিভিন্ন দপ্তর প্রধান ও পর্যটন প্রেমিরা নিজ নিজ গাড়ি নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহন করেন। খুলনা-বাগেরহাট মহাসড়ক দিয়ে নতুন পুলিশ লাইন্স, দশানী ট্রাফিক মোড়, বাসস্ট্যান্ড ট্রাফিক মোড় ও সাধনার মোড় ঘুরে শোভাযাত্রাটি শালতলা মোড়স্থ জেলা পরিষেদ অডিটোরিয়ামে এসে শেষ হয়। সেখানে ফিতা কেটে পর্যটন মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেনসহ অতিথিগণ। পরে অতিথিগণ পর্যটন মেলায় আসা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। দেশীয় ও ঐতিহ্যবাহী বিভিন্ন পন্য দেখে সন্তোষ প্রকাশ করেন অতিথিগণ।
পরে দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন। এসময় আরও বক্তব্য দেন, সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মোশাররফ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, প্রতœতত্ব অধিদপ্তর, বাগেরহাটের কাস্টোডিয়ান মোঃ জায়েদ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শওকত হোসেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন প্রমুখ।
পর্যটন দিবস আয়োজিত চারদিন ব্যাপি মেলায় বিভিন্ন দেশীয় ও ঐতিহ্যবাহী পন্য নিয়ে ২০ প্রতিষ্ঠান স্টল দিয়েছে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বিশ্ব পর্যটন দিবস উদযাপন
বাগেরহাটে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন
-
Reporter Name - আপডেট টাইম : 07:43:00 pm, Wednesday, 27 September 2023
- 298 বার
Tag :
বিশ্ব পর্যটন দিবস
জনপ্রিয় সংবাদ




















