বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের গহীন অরণ্যের খালে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে নিহত হয়েছে শিপার হাওলাদার (২২) নামে এক জেলে। বাঘটি জেলে শিপারের পুরো দেহই খেয়ে ফেলেছে। রবিবার (১অক্টোবর) সকাল ৮টার দিকে তল্লাশি করে সুন্দরবনের ধানসাগর স্টেশনের তুলাতলা এলাকার গহীন অরণ্য থেকে নিঁখোজের পাঁচদিন পর ওই জেলের শুধু মাথা ও রক্তাক্ত পরনের প্যান্ট উদ্ধার করে স্বজনেরা হয়েছে। গত বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে কোন বৈধ অনুমতিপত্র (পাশ-পারমিট) ছাড়াই চোরাপথে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন জেলে শিপার। বাঘের খাদ্য হওয়া নিহত জেলে শিপার হাওলাদার বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজাপুর গ্রামের জেলে ফারুক হাওলাদারের ছেলে। সুন্দরবন বিভাগ এতথ্য নিশ্চিত করেছে।
শরণখোলা উপজেলার ধানসাগরর ইউনিয়নের ইউপি সদস্য কামাল হোসেন তালুকদার জানান, গত বুধবার সকালে শিপার হাওলাদার বন বিভাগের কোন অনুমতি ছাড়া অবৈধ ভাবে একাই সুন্দরবনের খালে ঝাকি জাল দিয়ে মাছ ধরতে যান। দিনের মধ্যেই তার বাড়ীতে ফিরে আসার কথা। সরাদিনেও সে ফিরে না উৎকণ্ঠায় পড়েন পরিবারের লোকজন। প্রথমে তারা নিজেরা সুন্দরবনে তল্লাশি শুরু করেন। কোন সন্ধান না পেয়ে বন বিভাগের অনুমতি নিয়ে সর্বশেষ রবিবার বোরে পরিবারের লোকজনসহ অর্ধশতাধিক গ্রামবাসী লাঠিসোটা নিয়ে সুন্দরবনে তল্লাশি শুরু করেন। সকাল ৮টার দিকে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের তুলাতলা এলাকার গহীন অরণ্য থেকে নিঁখোজের পাঁচদিন পর ওই জেলের শুধু মাথা ও রক্তাক্ত পরনের প্যান্ট উদ্ধার করে। এসময়ে ঘটনাস্থল ও আশপাশে বাঘের পায়ের অসংখ্য ছাপ দেখতে পান উদ্ধারকারীরা। মাথাটি বাড়িতে নিয়ে আসার পর কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। মাথাটি বিকালে বাড়ীতেই দাফন করা হয়েছে। এঘটনা শোনার পর সুন্দরবন সন্নিহিত লোকালয়ের বনজীবীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সুন্দরবনের চাঁপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা (এসও) মো. রবিউল ইসলাম জানান, ধানসাগর স্টেশনের তুলাতলা এলাকার গহীন অরণ্য থেকে নিঁখোজের পাঁচদিন পর রবিবার সকালে জেলে শিপার হাওলাদারের শুধু মাথা ও রক্তাক্ত পরনের প্যান্ট উদ্ধার করা হয়েছে। বাঘের আক্রমণে জেলে শিপারের মৃত্যু হয়েছে। জেলে শিপার কোন পাশ-পারমিট ছাড়াই অবৈধভাবে সুন্দরবনে মাছ ধরতে গিয়েছিল। এঘটনার পর সুন্দরবন সংলগ্ন লোকালয়ে সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় লোকজন বা কোনো জেলে যাতে অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ না করে সেজন্য বন বিভাগ থেকে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
সুন্দরবনে বাঘের পেটে জেলের পুরো দেহ, পাওয়া গেল মাথা ও রক্তাক্ত প্যান্ট
-
Reporter Name - আপডেট টাইম : 06:21:52 pm, Sunday, 1 October 2023
- 174 বার
Tag :
বাঘের পেটে জেলের দেহ
জনপ্রিয় সংবাদ




















