বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলার তাফালবাড়ি স্কুল এন্ড কলেজে অর্থনীতি বিষয়ে শিক্ষক থাকলেও শিক্ষার্থী আছে মাত্র তিনজন। হাজিরা খাতায় অর্থনীতি বিষয়ে মাত্র তিনজন শিক্ষার্থী পেয়ে আপত্তি দিয়েছে শিক্ষা মন্ত্রনালয়ের অডিট কমিটি। এদিকে, অর্থনীতির ওই শিক্ষক ক্লাস ফাঁকি দিয়ে সাংবাদিকতা করার অভিযোগে উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভায় রেজুলেশন করা হয়েছে। ওই রেজুলেশনে শিক্ষার মান উন্নয়ন ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে উল্লেখ করে উর্ধ্বতন কৃর্তপক্ষের কাছে ব্যবস্থা নেওয়ার শুপারিশ করা হয়।
জানাগেছে, ১৯৯৯ সালে কাগজে কলমে শিক্ষার্থী দেখিয়ে অর্থনীতির শিক্ষক হিসেবে আব্দুল মালেক রেজাকে নিয়োগ দেয় তৎকালিন ম্যানেজিং কমিটি। তবে বাস্তবে নিয়োগের পর থেকে অদ্যবদি অর্থনীতি বিষয়ে কমপক্ষে ২৫ শিক্ষার্থী শিক্ষার্থী না থাকার বিষয়টি এতোদিন পন ধরা পড়েছে শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক অডিট কমিটির হাতে। অপরদিকে অর্থনীতি বিষয়ে শিক্ষার্থী না থাকার সুযোগে হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে নিয়মিত বেতন তুলে শিক্ষক সাংবাদিকতার নামে সরকারি-বেসরকারি বিভিন্ন অফিস চষে বেড়াচ্ছেন। বিষয়টি উপজেলা মাসিক সমন্বয় কমিটির সভায় উদ্বেগ প্রকাশ করে এ ব্যপারে মাধ্যমিক শিক্ষা অফিসার ও জেলা প্রশাকের মাধ্যমে ব্যবস্থা গ্রহনের জন্য প্রস্তাব গ্রহন করা হয়।
এব্যপারে শরণখোলা উপজেলা সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত জানান, শিক্ষকরা কলেজে না যেয়ে সাংবাদিতায় সময় কাটাবে এটা কাম্য নয়। এতে এলাকার শিক্ষার মান উন্নয়ন বাধাগ্রস্থ হচ্ছে। তাই তাফালবাড়ি স্কুল এন্ড কলেজের অর্থনীতির শিক্ষকের বিষয়টি উপজেলা সমন্বয় কমিটির সভায় উদ্বেগ প্রকাশ করে ব্যবস্থা নিতে মাধ্যমিক শিক্ষা অফিসার ও জেলা প্রশাকের মাধ্যমে প্রস্তাব গ্রহন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করা হয়েছে।
শিক্ষা মন্ত্রনালয়ের নিরীক্ষীন বিভাগের পরিদর্শক ড. এনামুল ইসলাম জানান, অডিট কালে আমারা তিন বছরের কাগজপত্র দেখেছি। এতে তাফালবাড়ি স্কুল এন্ড কলেজের অর্থনীতি বিষয়ে কমপক্ষে ২৫ শিক্ষার্থীর স্থানে মাত্র দুই থেকে তিনজনের বেশী শিক্ষর্থী পাওয়া যায়নি। তাই এ বিষয়ে মন্ত্রনালয়ে অডিট আপত্তি দেয়া হয়েছে।
তাফালবাড়ি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মানিক চাঁদ রায় জানান, অর্থনীতির বিষয়ে সব জায়গায় শিক্ষার্থী একটু কম আছে। তবে তিনজন পরিক্ষা দিলেও রেজিষ্ট্রেশনে একটু বেশী থাকে। মন্ত্রনালয়ের অডিট কমিটি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে। তাদের দেয়া রিপোর্ট এখনো হাতে পাইনি।
এব্যপারে তাফালবাড়ি স্কুল এন্ড কলেজে অর্থনীতির শিক্ষক আব্দুল মালেক জানান, অডিটরেরা অর্থনীতির শিক্ষার্থী কম থাকার বিষয়ে আমাদের কিছু জানায়নি। তাদের দেয়া অডিট আপত্তি রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানাযাবে। তবে, উপজেলা সমন্বয় কমিটির সভায় তার সম্পর্কে উদ্বেগ প্রকাশ প্রস্তাব গ্রহনের বিষয়ে কোন মন্তব্য করেননি।#
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
শিক্ষার্থী মাত্র ৩জন, শিক্ষা মন্ত্রনালয়ে অডিট আপত্তি
অর্থনীতি বিষয়ে শিক্ষক থাকলেও শিক্ষার্থী মাত্র ৩জন, শিক্ষা মন্ত্রনালয়ে অডিট আপত্তি
-
Reporter Name - আপডেট টাইম : 11:10:38 pm, Monday, 2 October 2023
- 273 বার
Tag :
শিক্ষার্থী মাত্র ৩জন
জনপ্রিয় সংবাদ



















