এসডি ডেক্স : পাবনার দিলালপুরে এক বাড়ি থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে পুলিশ লাশগুলি উদ্ধার করে।
নিহতরা হলেন রাকাবের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার (৬০), তার স্ত্রী ছুম্মা খাতুন (৫০) ও মেয়ে সানজিদা খাতুন (২৪)। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছন। তিনি বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ডাকাতরা তাদেরকে কুপিয়ে হত্যার পর বাড়ির সব মালামাল লুট করে নিয়ে যায়।তবে ঘটনাটি দুই তিন দিন আগে ঘটেছে বলে দাবি পুলিশের। লাশগুলো ময়নাতদন্ত করার জন্য মর্গে পাঠানো হয়েছে।
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
Reporter Name 









