Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
দুইপক্ষের সংঘর্ষে নারী ইউপি সদস্যসহ আহত-৪

চিতলমারীর হিজলায় দুইপক্ষের সংঘর্ষে নারী ইউপি সদস্যসহ আহত-৪

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:33:03 pm, Thursday, 12 October 2023
  • 257 বার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারী হিজলায় দুইপক্ষের সংঘর্ষে হিজলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্যসহ উভয়পক্ষের ৪ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ১০ টায় উপজেলার শান্তিপুর গ্রামের মুনিপাড়ায় এ সংঘর্ষ ঘটে। ওই রাতেই আহতদের স্বজন ও স্ঞানীয়রা উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় ১১ অক্টোবর বুধবার দুপুরে ওই নারী ইউপি সদস্য ঝর্ণা বিশ্বাস (৪০)বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন এ ঘটনায় থানায় মামলা প্রক্রীয়াধীন।
হিজলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য ঝর্ণা বিশ্বাস (৪০) বলেন, ‘বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবেশী ধনঞ্জয় বিশ্বাস ওরফে ধনু, স্বপ্না বিশ্বাস ওরফে বিদেশী, বাচ্চু শেখ, মামুন শেখ, বেল্লাল শেখ ও দিপক বিশ্বাসসহ বেশ কয়েকজনের সাথে আমার বিরোধ চলে আসছিল। এরজের ধরে মঙ্গলবার রাত ১০ টার দিকে উপজেলার শান্তিপুর গ্রামের মুনিপাড়ায় বাড়ির সামনে উক্ত ব্যাক্তিরা আরও ২৫-৩০ জন লোক নিয়ে আমাদের উপর হামলা করে। হামলায় আমি ও আমার স্বামী দিলীপ বিশ্বাস (৪৮) গুরুতর আহত হয়েছি।’
ধনঞ্জয় বিশ্বাস ওরফে ধনু বলেন, ‘বাচ্চাদের মারামারিকে কেন্দ্র করে থানায় একটি লিখিত অভিযোগ দিলে ঝর্ণার লোকজন আমার ভাই দিপক বিশ্বাস (৫০) ও ভাইয়ের বউ কমলা বিশ্বাসকে (৪০) মারপিট করে আহত করেছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’
হিজলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবু সাহিন বলেন, ‘বাবুগঞ্জ বাজার এলাকায় ধনঞ্জয় বিশ্বাস ওরফে ধনুর নেতৃত্বে একটি মাদক বিক্রি ও নকল সোনা চোরাচালান চক্র ব্যবসা করে আসছে। এর প্রতিবাদ করায় ধনু চক্র ঝর্ণার উপর এ নগ্ন হামলা চালিয়েছে। আমারা হিজলা ইউনিয়ন পরিষদ এবং হিজলাবাসী ন্যাক্কারজনক এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিচার দাবী করছি।’
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান জানান, পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঝর্ণা বিশ্বাস একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এ ঘটনায় থানায় মামলা প্রক্রীয়াধীন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

দুইপক্ষের সংঘর্ষে নারী ইউপি সদস্যসহ আহত-৪

চিতলমারীর হিজলায় দুইপক্ষের সংঘর্ষে নারী ইউপি সদস্যসহ আহত-৪

আপডেট টাইম : 06:33:03 pm, Thursday, 12 October 2023