বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে নির্বাচন ও নারী প্রার্থীতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২অক্টোবর) সকালে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহা: খালিদ হোসেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা অপরাজিতা নেটওয়ার্কের সভাপতি অ্যাডভোকেট শরিফা খানম। সভায় পরিচালনা করেন রুপান্তরের ফিল্ড সমন্বয়কারী শিল্পী আক্তার ও জেলা প্রোগ্রাম সমন্বয়কারী মো: আতাবুর রহমান টিপু। সভার শুরুতে স্বগত বক্তব্য রাখেন অপরাজিতা প্রোকল্পের এডভোকেসী নেটওয়ার্ক কো-অর্ডিনেটর খন্দকার জিলানী হোসেন। মূল ধারনা পত্র উপস্থাপন করেন জেলা অপরাজিতা নেটওয়ার্কের সাধারন সম্পদক রিজিয়া পারভীন। অনুষ্ঠিত মতবিনিময় সভায় রাজনৈতিক দলের নমিনেশন পাওয়ার কৌশল, প্রক্রিয়া, বাধা ও করণীয় বিষয় তুলেধরে আলোচনা করেন মডারেটর বিশিষ্ঠ শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির। সময় অন্যান্যদের মধ্যে কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সারোয়ার, কচুয়া উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা দলের সভানেত্রী সাহিদা আক্তার, মহিলা দলের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার ইভা, রামপাল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, মংলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরু নাহার হাই, বাগেরহাট পৌরসভার মহিলা কাউন্সিলর তানিয়া খাতুন, মহিলা দলের নেত্রী তাসলিমা বেগম, কমলা বেগমসহ জেলার ৯টি উপজেলা ও ৩টি পৌরসভা থেকে আগত আওয়ামিলীগ ও বিএনপির নারী ২৭জন নেত্রীরা অংশগ্রহন করেন।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাটে নির্বাচন ও নারী প্রার্থীতা বিষয়ক মতবিনিময় সভা
-
Reporter Name - আপডেট টাইম : 06:37:16 pm, Thursday, 12 October 2023
- 404 বার
Tag :
মতবিনিময় সভা
জনপ্রিয় সংবাদ




















